2 Answers

মূলদ, অমূলদ হল বাস্তব সংখ্যার শ্রেণিবিভাগ। এদের সম্পর্কে বলার আগে প্রথমে, p/q আকার সম্বন্ধে বলি। p/q এমন ভগ্নাংশ যেখানে p ও q দুটি শর্ত মানবে-- (i) p ও q উভয়ই ধনাত্বক বা ঋণাত্বক যেকোন পূর্ণসংখ্যা হতে পারে, তবে q কখনই শূন্য হবে না। (ii) p ও q পরস্পর সহমৌলিক হবে না, অর্থাৎ p  ও q এর গ.সা.গু. হবে কেবলমাত্র 1. মূলদ সংখ্যাঃ যেসব সংখ্যাকে  আকারে প্রকাশ করা যায়, তাদের বলে মূলদ সংখ্যা। যেমনঃ 1,2,3,7,0, 2/3, 4/5,3/4,7/8, 1.23, 1.45     ইত্যাদি ইত্যাদি । এদের দশমিকের পরের(ডানদিকের) অংশটুকু সীমিত। অমূলদ সংখ্যাঃ যেসব সংখ্যাকে কোনভাবেই   আকারে প্রকাশ করা যায় না, তাদের অমূলদ সংখ্যা বলা হয়।যেমনঃ 256.2368...........;17392.192837............,√2,√3,√5,√7,√11,√19 (বিশেষ করে মৌলিক সংখ্যাগুলোর বর্গমূল)  ইত্যাদি। এদের ক্ষেত্রে দশমিকের পরের পুরো অংশটা অপরিমাপযোগ্য ।      উল্লেখ্যঃ বলা প্রয়োজন, আমাদের সবচেয়ে পরিচিত একটি অমূলদ সংখ্যা হচ্ছে পাই (π) । π =3.14159265359.....................................................................................................

10141 views

মূলদ ও অমূলদ সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে: মূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়।কিন্তু অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।

10141 views