1 Answers
যে বিশেষ প্রক্রিয়ায় প্রেরক কম্পিউটারের ডিজিটাল সংকেতকে (মডুলেশন প্রক্রিয়ায়) এনালগ সংকেতে এবং এনালগ সংকেতকে (ডিমডুলেশন প্রক্রিয়ায়) ডিজিটাল সংকেতে রূপান্তর করে গ্রাহক কম্পিউটারে অত্যন্ত দ্রুত তথ্য প্রেরণ করা যায় সেই ব্যবস্থাকে মডেম বলে। মডেম একটি ডেটা কমিউনিকেশন ডিভাইস যা ডেটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে মাধ্যমের সাহায্যে পৌঁছে দেয়। মডেম (Modem) শব্দটি মডুলেটর-ডিমডুলেটর (Modulator ও DeModulator) এর সংক্ষিপ্ত রূপ। মডুলেটর ডিজিটাল সিগনালকে অ্যানালগ সিগনালে এবং ডি-মডুলেটর অ্যানালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রূপান্তর করে। মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে। প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম মডুলেটর হিসেবে মডুলেশন এর কাজ করে। প্রাপক কম্পিউটারের মডেম ডি-মডুলেটর হিসেবে ডিমডুলেশন এর কাজ করে। প্রেরক যন্ত্র থেকে মডুলেটিং পদ্ধতিতে সংকেত পাঠানাে হয়। গ্রাহক যন্ত্র সে সংকেত ডিমডুলেটিং পদ্ধতিতে আলাদা করে কম্পিউটারে ব্যবহার উপযােগী করে। সংযােগ পদ্ধতির ভিত্তিতে কম্পিউটারে সাধারণত দু ধরনের মডেম ব্যবহার করা হয়। ইন্টারনাল মডেম কম্পিউটার মাদারবাের্ডের এক্সপানশন স্লটে লাগাতে হয়। এক্সটারনাল মডেম কম্পিউটার মাদারবাের্ডের পেছনে কমিউনিকেশন পাের্টের সাথে সংযুক্ত করতে হয়। এই ধরনের মডেম সাধারণত ইউএসবি (USB) পাের্টের সাথে লাগাতে হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy