1 Answers
ডিজিটাল সিস্টেম অ্যাসিনক্রোনাস বা সিনক্রোনাস যে কোন একভাবে ক্রিয়াশীল হতে পারে। অ্যাসিনক্রোনাস সিস্টেমে যে কোন সময় এক বা একাধিক ইনপুটের পরিবর্তনের ফলে লজিক সার্কিটের আউটপুট অবস্থার পরিবর্তন হতে পারে। অন্যদিকে সিনক্রোনাস সিস্টেমে লজিক সার্কিটের আউটপুট অবস্থার পরিবর্তন সাধারণত একটি ক্লক সিগন্যাল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এ ক্লক সিগন্যাল সাধারণত রেক্টাঙ্গুলার পালস্ (Rectanguler Palse) অথবা স্কয়ার ওয়েব (Square Wave) হতে পারে। এ ক্লক সিগন্যাল সিস্টেমের সকল পার্টসের সাথে সংযুক্ত থাকে। ক্লক পালসের ট্রানজিশন হলে সিস্টেমের আউটপুট অবস্থার পরিবর্তন হবে। ট্রানজিশন দুধরনের হতে পারে। যথাঃ ১. পজিটিভ গােয়িং ট্রানজিশন (Positive Going Transition) ২. নেগেটিভ গােয়িং ট্রানজিশন (Negetive Going Transition) ক্লক পালস যখন ০ থেকে ১ এ পরিবর্তন হয় তখন পজিটিভ গােয়িং ট্রানজিশন কাজ করে। একে পজিটিভ এজ ট্রিগারও বলা হয়ে থাকে। অন্যদিকে নেগেটিভ গােয়িং ট্রানজিশনে ক্লক পালস ১ থেকে ০ এ পরিবর্তিত হলে কাজ করে। এটি নেগেটিভ এজ ট্রিগারড নামেও পরিচিত। অধিকাংশ ডিজিটাল সিস্টেমই নীতিগতভাবে সিনক্রোনাস যদিও এতে কিছু অ্যাসিনক্রোনাস অংশও থাকে। সিনক্রোনাস সিস্টেম ডিজাইন ও ট্রাবলশুটিং বেশ সহজ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy