1 Answers

রোজার জন্য সেহেরি খাওয়া সুন্নত ও সওয়াবের কাজ। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সেহেরি খাবে, এতে অনেক বরকত আছে। ১. পেট পুরে সেহেরি খাওয়া জরুরি নয়, দুই বা এক লোকমা অথবা খেজুরের টুকরা কিংবা দু’চার দানা খেলেও যথেষ্ট। ২. সুবহে সাদিকের আগে রাতের শেষভাগে সেহেরি খাওয়া মুস্তাহাব। ৩. যদি সেহেরি খেতে বিলম্ব হয়ে যায় এবং প্রবল ধারণা হয় যে, ভোর হওয়ার পর কিছু পানাহার করেছেন, তবে এ অবস্থায় সন্ধ্যা পর্যন্ত পানাহার ত্যাগ করা এবং পরে ওই রোজা কাজা করা ওয়াজিব।

8133 views Answered

Related Questions

Next steps