1 Answers
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমাল ২০১৬ এর অধীন মূসক-৭ বা সমজাতীয় কোন বস্তুর অস্তিত্ব নাই। অর্থাৎ পূর্বের আইনে মূসক-৭ এর মাধ্যমে আমদানি পর্যোয়ে এটিভি পরিশোধ না করে আমদানি করা হতো নতুন আইনে তার কোন সুযোগ নাই। **এক্ষেত্রে করযোগ্য আমদানির উপর প্রত্যেক নিবন্ধিত বা নিবন্ধনযোগ্য ব্যক্তি আমদানিকৃত পণ্যের মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্যের উপর ৫% হারে আগাম কর পরিশোধ করবেন। **নিবন্ধিত ব্যক্তি যিনি আগাম কর পরিশোধ করেছেন তিনি পরবর্তী দুই কর মেয়াদের মধ্যে (শর্ত সাপেক্ষে) পরিশোধিত আগাম কর দাখিলপত্রের মাধ্যমে সমন্বয় (হ্রাসকারী) করতে পারবেন। **অনিবন্ধিত হলে পরিশোধিত আগাম কর ফেরত পাবার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারের নিকট আবেদন করবেন। আবেদন প্রাপ্তির পর কমিশনার যাচাই বাছাই করে তা সঠিক প্রাপ্তি সাপেক্ষে মঞ্জুর করবেন। [বি: দ্র: নতুন আইন মোতাবেক সকল প্রকার প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমদানিকালে ৫% হারে আগাম কর পরিশোধ করতে হবে। ]