1 Answers
ক্রিকেটকে বিদায় জানানোর পর সমাজের নানান উন্নয়নমূলক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছেন শাহিদ আফ্রিদি। করোনা মোকাবেলায় তিনি পাকিস্তানের গরীব মানুষকে জীবাণুনাশক সাবান, ত্রাণ সামগ্রী এবং খাবার দিয়ে সাহায্য করছেন। তার এই প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছে একসময়ের প্রতিদ্বন্দ্বী হরভজন সিং এবং যুবরাজ সিং। ভারতের রাজনৈতিক শত্রু পাকিস্তানের ক্রিকেটার শহীদ আফ্রিদরি ফাউন্ডেশনকে এই সহায়তা করায় ভারতের দুই মহাতারকা হরভজন সিং আর যুবরাজ সিংয়ের ওপর চটে গেছে ভারতের অনেক উগ্র জাতীয়তাবাদী জনতা। অনেকে তাদের পাকিস্তানপ্রেমী বলেও গালি দিচ্ছেন। উল্লেখ্য, শহিদ আফ্রিদির ফাউন্ডেশনের জন্য এর আগে বিরাট কোহলিও দান করেছিলেন। দুই দেশের ক্রিকেটারদের মাঝে বন্ধুত্বটা বেশ জমজমাট। তাই সেইসব সমালোচকদের এবার উচিত জবাব দিয়েছেন হরভজন সিং। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন হরভজন। তাতে দেখা যাচ্ছে ইংল্যান্ডের গরিব দুঃখীদের খাবার বিতরণ করছেন সেদেশে বসবাসকারী শিখরা। ভিডিওটি পোস্ট করে হরভজন লিখেছেন, কোনো জাত বা ধর্মের ভেদাভেদ নয়। শুধুমাত্র মানবধর্ম। সেটাই হোক মন্ত্র। বাড়িতে থাকুক, নিরাপদে থাকুন। হিংসা বা ভাইরাস না, শুধু ভালোবাসা ছড়িয়ে দিন দুনিয়ায়। প্রত্যেক মানুষের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আসুন। হে গুরু, আমাদের সবাইকে আশীর্বাদ করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy