1 Answers
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় করোনাভাইরাস থেকে বাঁচতে দুই হাত তুলে ‘আল্লাহর কাছে ক্ষমা চেয়ে’ লাখো মুসল্লি বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। এ সময় আমিন আমিন শব্দে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বুধবার সকালে উপজেলার হায়দরগঞ্জ তাহেরিয়া আরএম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে খতমে শেফা, বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়া মাদ্রাসা, ঈদগাহ প্রাঙ্গণ ও হায়দরগঞ্জ বাজারে লক্ষাধিক মানুষ অংশগ্রহণ করেন। চট্টগ্রাম আন্দরকিল্লা শাহে জামে মসজিদের খতিব ও আওলাদে রাসুল (সা.) সাইয়্যেদ মোহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবিরি আল মাদানি মোনাজাত পরিচালনা করেন। এ সময় করোনাভাইরাস থেকে মুক্তি পেতে মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চান মুসল্লিরা।
7948 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy