1 Answers
করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ। রবিবার থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিলের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ। ধানমন্ডির সোবহান বাগ ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিয়েছেন বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম। ড. ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নিবো। ড. ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের পড়লেখায় যেন কোন ক্ষতি না হয় সেজন্য আমাদের এমন উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে আমাদের শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না। করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy