1 Answers
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য এবং কুমিল্লা জেলা পরিষদ সদস্য খায়রুল আলম সাধন হত্যাকাণ্ডের অন্যতম আসামি। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তারা হলেন কনস্টেবল মোল্লা আব্দুস সবুর ও সুমন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ছয়ঘরিয়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খোকন। তিনি বরগুনা সদর উপজেলার ফুলতলা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এসআই পরিমল চন্দ্র দাস আরটিভি অনলাইনকে জানান, মহাসড়কের ছয়ঘরিয়ার ঢাকাগামী রোডের পাশে সশস্ত্র ডাকাত দল ডাকাতির জন্য সমবেত হয়েছে এমন খবরে অভিযানে যায় গোয়েন্দা পুলিশ ও চান্দিনা থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে খোকনের সহযোগীরা। এতে পুলিশের দুই কনস্টেবল এবং ডাকাতদলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত পুলিশ সদস্য এবং আহত ডাকাতকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাকাত খোকনকে মৃত ঘোষণা করেন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy