1 Answers
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুবরণ করেছেন ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের চেয়ারম্যান ডেভিড হগকিস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রায় দুই যুগ ক্লাবের বোর্ড সদস্য হিসেবে থাকার পর ২০১৭ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হগকিস। এর আগে ক্লাবের ট্রেজারার এবং ভাইস-চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বেশ কয়েক বছর আগেই থেকেই নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন হগকিস। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। হগকিসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ল্যাঙ্কাশায়ার। শোক প্রকাশ করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান কলিন গ্রেভস।
5915 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy