1 Answers
কম্পিউটার মানুষের তৈরি। কিন্তু কম্পিউটারের এমন কতকগুলাে বৈশিষ্ট্য আছে যার কারণে অনেক ক্ষেত্রে মানুষের পরিবর্তে কম্পিউটারকে ব্যবহার করা সুবিধাজনক। এদের মধ্যে উল্লেখযােগ্য পাঁচটি বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলাে: ১. ক্লান্তিহীনতা (Restless) ২. ঝুঁকি গ্রহণের ক্ষমতা (Taking Risk Ability) ৩. অমুছনীয় স্মৃতিশক্তি (Unremovable memory) ৪. আবেগ অনুভূতি বর্জিত (Passionless) ৫. অনুগত (Obedient) উল্লিখিত বৈশিষ্ট্যগুলাে সম্পর্ক নিম্নে আলােচনা করা হলাে। ১. ক্লান্তিহীনতা (Restless): কম্পিউটার ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে। একজন মানুষ কিছু সময় কাজ করে ক্লান্ত হয়ে পড়ে। তার বিশ্রামের প্রয়ােজন হয়। কিন্তু কম্পিউটারের বিশ্রামের প্রয়ােজন হয় না। ২. ঝুঁকি গ্রহণের ক্ষমতা (Taking Risk Ability): ঝুকিপূর্ণ কাজে কম্পিউটারকে ব্যবহার করা হয়। যেমন মঙ্গলগ্রহের পৃষ্ঠে মানুষের পা পড়েনি, পড়েছে মানুষের তৈরি রােবটের। ৩. অমুছনীয় স্মৃতিশক্তি (Unremovable memory): কম্পিউটারের স্থায়ী স্মৃতিতে যা সংরক্ষিত থাকে তাকে যখন প্রয়ােজন ও চাহিদামতাে পড়ে নিয়ে কাজে ব্যবহার করা যায়। মানুষ অনেক কিছু ভুলে যেতে পারে কিন্তু কম্পিউটারে তা হয় না। ৪. আবেগ অনুভূতি বর্জিত (Passionless): কম্পিউটারের কোন আবেগ বা অনুভূতি নেই। তাই রােবটকে দিয়ে ধ্বংসের কাজও যেমন করানাে সম্ভব তেমনি সৃষ্টিশীল কাজও করা সম্ভব। ৫. অনুগত (Obedient): কম্পিউটারকে যেমন নির্দেশ দেয়া হয় কম্পিউটার সেভাবে কাজ করে। এ কারণে কম্পিউটার অনুগত। কম্পিউটারের আনুগত্য নিয়ে কোন চিন্তা করার দরকার হয় না। কিন্তু মানুষ অনুগত থাকতেও পারে, নাও পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy