1 Answers
কম্পিউটার তৈরি করা হয়েছে মানুষের ব্যবহারের জন্য। মানুষ কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেয়ে থাকে। মানুষের দেয়া ইনপুটকৃত ডেটা কম্পিউটার প্রসেস করে ফলাফল বা আউটপুট দিয়ে থাকে। তাই কম্পিউটার ও মানুষের মধ্যে পারস্পরিক ও উভয়মুখী যােগাযােগ খুবই গুরুত্বপূর্ণ। এ যােগাযােগকে মানুষ ও কম্পিউটারের মিথস্ক্রিয়া (human-computer interaction - HCI) বলা হয়। এই মিথস্ক্রিয়া যত সহজ হবে কম্পিউটারকে তত বেশি কাজে ব্যবহার করা যাবে। তাই কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানীরা প্রতিনিয়ত কম্পিউটারের মিথস্ক্রিয়াকে উন্নত করার প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এরই ফলশ্রুতিতে কাজ করার পরিবেশ বা ইন্টারফেসের উপর ভিত্তি করে বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেমের উদ্ভব হয়েছে।
6187 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy