1 Answers
ইলেকট্রনিক কম্পিউটার ১. ইলেকট্রনিক পদ্ধতির উপর নির্ভর করে যে কম্পিউটার আবিষ্কার করা হয় তাকে ইলেকট্রনিক কম্পিউটার বলে। ২. ENIAC হচ্ছে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার। ৩. ইলেকট্রনিক কম্পিউটার ১৯৪৬ সালে প্রথম আবিষ্কার করা হয়। ৪. দ্রুত গতি সম্পন্ন। ৫. প্রচুর তথ্য ধারণক্ষমতা। ৬. ভ্যাকুয়াম টিউববিশিষ্ট ইলেকট্রনিক বর্তনী এবং লজিক গেট ব্যবহার করা হয়। ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার ১. ইলেকট্রনিক এবং যান্ত্রিক উভয় পদ্ধতির সমন্বয়ে যে কম্পিউটার আবিষ্কার করা হয় তাকে ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার বলে। ২. Mark-1 হচ্ছে প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার। ৩. ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার ১৯৪৪ সালে প্রথম আবিষ্কার করা হয়। ৪. ধীর গতি সম্পন্ন। ৫. সীমিত সংখ্যক তথ্য ধারণ করা যেতে পারে। ৬. বিভিন্ন ভাল্বের সমন্বয়ে তৈরি করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy