1 Answers
ভৌত পরিবর্তন ১. কোনো নতুন ধরনের বস্তু সৃষ্টি হয় না। ২. বস্তুর ভৌত ধর্মের পরিবর্তন হয়। ৩. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয় না। ৪. বস্তুর রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয় না। ৫. ভৌত পরিবর্তন অস্থায়ী। সাধারণ পরিবর্তনের কারণ (যেমন, তাপ ও চাপ) সরিয়ে নিলে বস্তু পূর্বের অবস্থায় ফিরে আসে। ৬. তাপশক্তির শোষণ বা উদগিরণ ঘটতে পারে, নাও ঘটতে পারে। রাসায়নিক পরিবর্তন ১. সম্পূর্ন নতুন ধরনের এক বা একাধিক বস্তু সৃষ্টি হয়। ২. বস্তুর ভৌত ও রাসায়নিক ধর্মের পরিবর্তন হয়। ৩. বস্তুর অণুর গঠনের পরিবর্তন হয়ে সম্পূর্ন নতুন অণুর সৃষ্টি হয়। ৪. রাসায়নিক সংযুক্তির পরিবর্তন হয়। ৫. এ পরিবর্তন স্থায়ী। বস্তুকে পূর্বের অবস্থায় সহজে ফিরিয়ে আনা যায় না। ৬. তাপশক্তির শোষণ বা উদগিরণ অবশ্যই ঘটবে।
8766 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy