1 Answers

মৌল বা মৌলিক পদার্থ সনাক্তকরণের জন্য পারমাণবিক বর্ণালিমিতি একটি উত্তম পদ্ধতি। পারমাণবিক বর্ণালিতে অসংখ্য সূক্ষ্ম বিভক্তিকৃত রেখা উপস্থিত থাকে। কিন্তু নমুনার মধ্যে ঐ মৌলের পরিমাণ কম থাকলে অসংখ্য বর্ণালি রেখা থেকে কিছু কিছু রেখা উধাও হয়ে যেতে থাকে। তবে কয়েকটি রেখা নাছােড় বান্দার মতাে শেষ পর্যন্ত টিকে থাকে। তাই এই রেখাগুলােকে নাছােড় রেখা (Raise Ultimes) বলা হয়। কোনাে মৌল সনাক্তকরণের সময় এই নাছােড় রেখাগুলােই (Raise Ultimes) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এক-একটি মৌলের জন্য এক-এক বৈশিষ্ট্যপূর্ণ নাছােড় রেখা (Raise Ultimes) পাওয়া যায়। এজন্য একটি আদর্শ বর্ণালির সাথে যে কোনাে একটি পরমাণুর নাছােড় রেখাগুলােকে তুলনা করা হয়। যেমন- বাজারে আর.ইউ পাউডার নামে এক ধরনের পাউডার পাওয়া যায়। যার মধ্যে কমপক্ষে পঞ্চাশটি মৌলিক পদার্থ থাকে। যাকে উত্তেজিত করলে কেবল নাছোড় রেখাগুলাের বর্ণালি বিকিরণ করে। তাই কোনাে একটি নমুনার নাছােড় বর্ণালিগুলােকে আদর্শ আর.ইউ (R.U.) পাউডারের বর্ণালির পাশাপাশি স্থাপন করলে ঐ নমুনায় যে কয়টি পরমাণু আছে তা সনাক্ত করা যায়।

7433 views Answered

Next steps