1 Answers
ট্রান্সফরমারে একই ম্যাগনেটিক ফ্লাক্সের অধীনে দু’টি সার্কিট বা কয়েল মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে সংশ্লিষ্ট হয়। দু’টি ইন্ডাকটিভ কয়েল উভয়ের মধ্যে বৈদ্যুতিক সংযােগ ব্যতীত একটি অভিন্ন ল্যামিনেটেড কোরের সাথে চুম্বকীয়ভাবে সংযুক্ত আছে। এর যে কোন এক কয়েলে অলটারনেটিং ভােল্টেজ প্রয়ােগ করার সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল কারেন্ট উক্ত কয়েলে পরিবর্তনশীল চুম্বকীয় বলরেখা সৃষ্টি করে, যা কোরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পার্শ্ববর্তী কয়েলে সংশ্লিষ্ট হয়ে তাকে কর্তন করে। ফলে উক্ত কয়েলে ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতি অনুযায়ী মিউচুয়ালি ভােল্টেজ আবিষ্ট হয়। এ আবিষ্ট ভােল্টেজই ট্রান্সফরমার-ভােল্টেজ এবং এ ভােল্টেজ উৎপাদনের প্রক্রিয়াকে ট্রান্সফরমার অ্যাকশন বলা হয়। দ্বিতীয় কয়েলে লােড সংযােগ করে বর্তনী সম্পন্ন করলে তাতে কারেন্ট প্রবাহিত হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy