1 Answers
কুরআন মাজীদের পুরাতন কপি তিলাওয়াতের অনুপযুক্ত হয়ে গেলে পবিত্র কাপড়ে পেঁচিয়ে মানুষের চলাচলমুক্ত স্থানে দাফন করে দেবে। ইবরাহীম নাখায়ী রাহ. বলেন كَانُوا يَأْمُرُونَ بِوَرَقِ الْمُصْحَفِ إِذَا بَلِي أَنْ يُدْفَنَ. কুরআনের পাতা পুরাতন হয়ে গেলে তারা (সাহাবীগণ) তা মাটিতে দাফন করে দেওয়ার আদেশ করতেন। (ফাযাইলুল কুরআন, আবু উবাইদ, বর্ণনা ৬৫) অথবা ভারী কোনো বস্তুর সাথে বেঁধে বড় কোনো জলাশয়ে ডুবিয়ে দিবে। শরহুস সিয়ারিল কাবীর, সারাখসী ৩/১৪২; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৭১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৬৮; আলবিনায়া ১৪/৫৮০; মুখতারাতুন নাওয়াযিল ৩/৯৪; রদ্দুল মুহতার ১/১৭৭
7618 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy