1 Answers
অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যার সমাধান সমূহ ১) গ্রামীণ ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপনঃ গ্রামে ক্ষুদ্র ও কুটির শিল্প স্থাপন করা হলে গ্রামে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং মানুষ নগরমুখী হবে না । ফলে নগরে অতিরিক্ত জনসংখ্যা দেখা দিবে না। ২) সরকারী সরকারী দপ্তর ও প্রশাসন স্থায়ীভাবে বিকেন্দ্রীকরণঃ সরকারী দপ্তর ও প্রশাসন স্থায়ীভাবে বিকেন্দ্রীকরণের মাধ্যমে এ সমস্যার সমাধান করা যেতে পারে । ৩) ভূমিহীন প্রকল্প গ্রহণঃ ভূমিহীন লোকেরা শহরে আসে। তাদের জন্য সঠিক প্রকল্প গ্রহন করলে এ সমস্যার সমাধান হতে পারে । ৪) পর্যাপ্ত ঋণ সুবিধাঃ গ্রামের জনগনের মাঝে পর্যাপ্ত পরিমান ঋণ সুবিধা দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে এ সমস্যার সমাধান হতে পারে । ৫) গ্রামীণ নির্মান কর্মসূচিঃ গ্রাম পর্যায়ে পর্যাপ্ত শিল্প কারখানা নির্মান করতে পারলে নগরের উপর জনসংখ্যার চাপ কম হবে । ৬) কৃষির আধুনিকায়নঃ কৃষি ক্ষেত্রে উন্নত বীজ, সার, কীটনাশক, যন্ত্রপাতি,ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করতে পারলে নগরে জনসংখ্যার চাপ কমে যাবে এবং সমস্যার সমাধান হবে। ৭) বিদ্যুৎ সম্প্রসারণঃ বিদ্যুৎ সম্প্রসারণের মাধ্যমে গ্রামে সর্বোচ্চ পরিমাণ সেবা প্রদান করা সম্ভব হলে নগরের উপর জনসংখ্যার চাপ কম হবে । ৮) দক্ষ প্রশাসনঃ নগরের অতিরিক্ত জনসংখ্যাজনিত চাপ হ্রাস করতে হলে দক্ষ প্রশাসন তৈরী করতে হবে । ৯) জনবল বৃদ্ধিঃ নগরের বিভিন্ন পরিসেবামূলক কাজের প্রত্যেক সেক্টরে জনবল বৃদ্ধি করে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব । এছাড়াও সচেতনতা বৃদ্ধি, সঠিক পরিকল্পনা, গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধি, পানি,গ্যাস, বিদ্যুৎ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, নগরীর খাল ও পুকুরসমূহ পুনর্খনন করা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও অপসারণ করা প্রভৃতি পদক্ষেপ গ্রহনের মাধ্যমে অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যার সমাধান করা সম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy