1 Answers
অতিরিক্ত জনসংখ্যাজনিত সমস্যাসমূহ ১) বাসস্থানের সমস্যাঃ বাংলাদেশের প্রায় প্রতিটি নগরীতে আয়তনের তুলনায় জনসংখ্যার পরিমান বেশি। তাই বাসস্থানের সমস্যা দেখা দিচ্ছে । ২) পরিসেবাজনিত সমস্যাঃ অতিরিক্ত জনসংখ্যার জন্য নগরীর যে সব সেবা যেমন – বিদ্যুৎ, জ্বালানী, শিক্ষা ,যাতায়াত, পানি, ইত্যাদি দিতে প্রশাসনের ব্যাপক সমস্যা হয়। ৩) দূষণ সমস্যাঃ নগরগুলোতে প্রতিনিয়ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বিভিন্ন ধরনের দূষন যেমন- পানি,বায়ু ইত্যাদি দূষণ বৃদ্ধি পাচ্ছে। ৪) পানি সরবরাহঃ নগরের জনংখ্যা বৃদ্ধির ফলে নিত্য ব্যবহার্য উপাদান পানি সরবরাহে সমস্যা দেখা দেয় । ৫) যাতায়াত সমস্যাঃ অতিরিক্ত জনসংখ্যার চাপে সংকীর্ণ যাতায়াত পথ যানজট সৃষ্টি করছে ।ফলে যাতায়াত সমস্যা দেখা দিচ্ছে । ৬) যানবাহন সমস্যাঃ অতিরিক্ত জনসংখ্যার পরিবহনের জন্য অধিক যানবাহন ও প্রশস্ত রাস্তা প্রয়োজন । ৭) কর্মের সমস্যাঃ নগরগুলোতে জনসংখ্যার চাপ বৃদ্ধির ফলে কর্মের সমস্যা দেখা দিচ্ছে । প্রত্যেকটি মানুষ তার যোগ্যতানুযায়ী কাজ পায় না। ৮) পণ্যের মূল্য বৃদ্ধিঃ অতিরিক্ত জনসংখ্যার জন্য পণ্যের চাহিদা বৃদ্ধি পায় ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় । ৯) নগরের আয়তন বৃদ্ধিঃ নগরীর জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থান বৃদ্ধি করায় এর আয়তন বৃদ্ধি পায় । এর ফলে মানুষ নানাবিধ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয় । ১০) শিক্ষা প্রতিষ্ঠানে চাপ বৃদ্ধিঃ অতিরিক্ত জনসংখ্যার ফলে ভাল শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতা বৃদ্ধি পায়। ফলে অনেক মেধাবী ছাত্র-ছাত্রীরাও ভাল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পায় না । ১১) রাজনৈতিক অস্থিতিশীলতাঃ জনগনের চাহিদা পূরণে ব্যর্থ হলে সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধে। ফলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় । ১২) বেকারত্ব বৃদ্ধিঃ অতিরিক্ত জনসংখ্যার জন্য পর্যাপ্ত পরিমান নতুন কর্মক্ষেত্র তৈরি না হওয়ায় বেকারত্ব বৃদ্ধি পায় । ১৩)জীবনযাত্রার মান নিম্নমুখীঃ অতিরিক্ত জনসংখ্যা কাংখিত উন্নতি করতে না পারায় জীবনযাত্রায় মান নিম্নমুখী হয়ে থাকে । উপরোক্ত সমস্যাগুলি ছাড়াও আর ও অনেক সমস্যা দেখা দেয় । যেমন- বস্তি সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, অবৈধভাবে ফুটপাত দখল, আইন শৃংখলার অবনতি, বিভিন্ন অপরাধ সংগঠন প্রভৃতি সমস্যা দেখা দেয় ।