1 Answers

বিভিন্ন অর্থব্যবস্থায় মৌলিক অর্থনৈতিক সমস্যার সমাধান (solution of Basic Economics problem under Alternative Economic syste)  বিভিন্ন সমাজের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি এক হলেও তাদের সমাধান পদ্ধতি এক রকম নয় । অর্থনৈতিক সমস্যাসমূহের সমাধান প্রচেষ্টা বহুলাংশে নির্ভর করে সেই সমাজের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার উপর ।   বিভিন্ন দেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাসমূহকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায় ।  যথা : ১। ধনতান্ত্রিকব্যবস্থা  ২ ।সমাজতান্ত্রিক ব্যবস্থা ও  ৩। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ।  বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থায় সমাজের মৌলিক সমস্যাগুলাের সমাধান প্রচেষ্টা সম্পর্কে নিচে আলােচনা করা হল : ১ । ধনতান্ত্রিক ব্যবস্থা ( Capitalistic system ):  ধনতান্ত্রিক ব্যবস্থা হল এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে প্রায় ব্যক্তি উৎপাদন , বণ্টন ও ভােগের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা ভােগ করে । ধনতান্ত্রিক অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় হল না উদ্যোগের অবাধ স্বাধীনতা । প্রত্যেক ব্যক্তি নিজ নিজ ইচ্ছামত দ্রব্যসামগ্রী উৎপাদন ও ক্রয় - বিক্রয় করে । অর্থনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু বণ্টন ও ভােগ ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় ।  সুতরাং ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোন কোন দ্রব্য উৎপন্ন করা হবে এবং কি পরিমাণে উৎপন্ন করা হবে , কিভাবে তা বণ্টন করা হবে প্রভৃতি অর্থনৈতিক সমস্যাগুলাে একটি স্বয়ংক্রিয় মূল্য - ব্যবস্থার মাধ্যমেই সমাধান করা হয়ে থাকে  ২ । সমাজতান্ত্রিক ব্যবস্থা ( socialistic systein )  সমাজতন্ত্র হল এমন অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন উপকরণসমূহের উপর কোন ব্যক্তিগত মালিকানা থাকে না । সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর রাষ্টীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় । সমাজতান্ত্রিক অর্থনীতিতে উৎপাদনের উপকরণগুলাের উপর কোন ব্যক্তিগত মালিকানা নেই বলে ব্যক্তিত উদ্যোগের কোন স্বাধীনতা থাকে না । এজন্য ধনতান্ত্রিক ব্যবস্থার ন্যায় সমাজতন্ত্রে অর্থনৈতিক সমস্যাবলির সমাধান ব্যক্তিগত উদ্যোগ ও স্বয়ংক্রিয় মূল্য - ব্যবস্থার দ্বারা করা হয় না । ৩ । মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা ( Mixed economic systeml ) “ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বা “ মিশ্র অর্থনীতি বলতে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থাকে বুঝায় যেখানে সরকারি ও বেসরকারি উদ্যোগ পাশাপাশি বিরাজ করে । মিশ্র অর্থনীতিতে ধনতন্ত্র ও সমাজতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় । এ ব্যবস্থায় কতগুলাে অর্থনৈতিক কাজের ভার বেসরকারি খাতের উপর ছেড়ে দেয়া এবং কতগুলাে অর্থনৈতিক কাজ সরকারি খাতে পরিচালনা করা হয়।

8133 views