1 Answers
যদি খুবই সহজ পদ্ধতি চান, তাহলে বলব, ম্যাগি পাস্তা দোকানে পাওয়া যায়। সেখানে সব রেডি মিস থাকে. সেটা কিনে এনে নিয়মাবলী অনুসরণ করুন। সাথে কিছু ভেজিটেবিল যেমন গাজার, টমেটো, ব্রকলি, ক্যাপসিকাম মরিচ দিতে পারেন। চাইলে, চিংড়ি মাছ অথবা চিকেনও দিতে পারেন অতিরিক্ত স্বাদের জন্য। আর যদি বাসায় বানাতে চান নিজে, তাহলে প্রথমে- ১) পাস্তা সিদ্ধ করুন অল্প লবন দিয়ে, তাহলে পাস্তার মধ্যে একটু লবন ঢুকবে। তাহলে খাওয়ার সময় পাস্তা লবণহীন মনে হবে না। ২) উপরে যে ভেজিটেবিলগুলোর নাম বলেছিলাম, সেইগুলা আলাদা পানিতে সিদ্ধ করুন অল্প আচে। ৩) চিকেন কিনবা চিংড়ি মাছ যাই দিতে চান, একটু সোয়া সস এর মধ্যে ৫/১০ মিনিট মেরিনেট করে রাখুন। এরপর কড়াইতে তেলের মধ্যে ফ্রাই করে নিন। এরপর একটু অাদা কুচি, রসুন কুচি অল্প পরিমাণে, বেশি পরিমানে পেয়াজ কুচি দিন। রসুন এবং অাদা অন্য রকমের ফ্লেভার দেয়। স্বাদমত লবন এবং টেস্টিং সল্ট (না পারতে ব্যবহার না করে ভালো, শরীর এর জন্য ভালো নয়) দিন। লবন ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। কারণ পাস্তা সিদ্ধ করার সময় ও কিন্তু লবন দিয়েছেন। তাই ভেজিটেবিল এর মধ্যে বেশি লবন হলে পরে ২টা যখন একসাথে মিশাবেন, লবন বেশি হয়ে যাবে। ৪) এইবার সিদ্ধ করা ভেজিটেবিল মিশিয়ে দিন চিকেন কিংবা চিংড়ির সাথে. কিছু খন অল্প আচে রাখুন, নাড়াচাড়া করুন। ৫) এইবার ডিম অন্য একটি ফ্রাই পান এ নিয়ে ঝুরি করে ভাজুন (যেভাবে নুডুলস এ আমরা করি)। অন্য একটি ফ্রাই প্যান- এ করতে বললাম কারণ যেন, ভেজিটেবিলগুলোর সাথে ডিম মিশে না যায়। ডিম ঝুরি ভেজিটেবিল এর সাথে মিশিয়ে ডিম। ৬) এইবার সিদ্ধ করা পাস্তা মিশিয়ে দিন ভেজিটেবিল এবং চিকেন এর সাথে. নামানোর আগে একটু ব্লাকপিপার ছিটিয়ে দিন। হয়ে গেল আপনার পাস্তা. কিন্তু আপনি চাইলে এর সাথে আরো কিছু যোগ করতে পারেন। যেমন- চীজ ঝুরি করে কেটে দিতে পারেন অথবা চাইলে চুলায় থাকতেই অল্প ময়দা কিংবা কর্ন ফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে দিন। বেশি দিবেন না, তাহলে আঠালো হয়ে যাবে। অল্প নেড়ে নামিয়ে ফেলুন চুলা থেকে। এটা অন্য রকম স্বাদের পাস্তা হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy