1 Answers

প্রাইমারী হাইপারকোলেস্টেরলেমিয়া এবং কম্বাইন্ড হাইপার লিপিডেমিয়া: সাধারণত ১০ মিগ্রা দিনে ১ বার। প্রয়োজনে এ মাত্রা ৪ সপ্তাহ ব্যবধানে সর্বোচ্চ ৮০ মিগ্রা. পর্যন্ত দিনে ১ বার বাড়ানো যেতে পারে।

(১০-১৭) বছর বয়সের ক্ষেত্রে: সাধারণত ১০ মিগ্রা দিনে ১ বার।

ফ্যামিলিয়ার হাইপার কোলেস্টেরলেমিয়াঃ শুরুতে ১০ মিগ্রা দিনে ১ বার, ৪ সপ্তাহ ব্যবধানে সর্বোচ্চ ৪০ মিগ্রা দিনে ১ বার, প্রয়োজনে মাত্রা বাড়িয়ে সর্বোচ্চ ৮০ মিগ্রা দিনে ১ বার পর্যন্ত দেয়া যেতে পারে।

১০-১৭ বছর বয়স: ২০ মিগ্রা পর্যন্ত দিনে ১ বার। অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

 

 

এই শ্রেণীর অন্যান্য ওষুধের সাথে সাইক্লোসপরিন, ফাইব্রিক এসিড ডেরিভেটিভ, এরিথ্রোমাইসিন, এজোল এন্টিফাংগাল এবং নিয়াসিন প্রদান করলে মায়ােপাথি হবার ঝুঁকি বেড়ে যায়। এটোরভাসটেটিনের সাথে উক্ত ওষুধ সমূহ যােগ করলেও একই ধরনের ঝুঁকি বাড়তে পারে। উচ্চ রক্তচাপ বিরােধী অথবা হাইপােগ্লাইসেমিক ওষুধের সাথে এটোরভাসটেটিন প্রভাব জানা যায়নি। এটোরভাসটেটিনের এর সাথে ডিগক্সিন, এরিথ্রোমাইসিন, ওরাল কন্ট্রাসেপটিভ, কলেটিপল, এন্টাসিড এবং ওয়ারফারিনের সাথে এটোরভাসটেটিন দেয়া হলে রােগীকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে। সিমেটিডিনের সাথে কোন তথ্য পাওয়া যায়নি।

লিপলো ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে লিপলো

1607 views