1 Answers

  • নিউরােপ্যাথিক ব্যথা: ১ম দিন একটি ৩০০ মি.গ্রা. ট্যাবলেট দিয়ে চিকিৎসা শুরু করা যেতে পারে। এরপর ২য় দিন ৩০০ মি.গ্রা. দিনে ২ বার এবং ৩য় দিন থেকে ৩০০ মি.গ্রা. দিনে ৩ বার । যদি দরকার হয় দৈনিক ৩ বার করে ১৮০০ মি.গ্রা. পর্যন্ত সেবন বৃদ্ধি করা যেতে পারে।
  • ইপিলেপসি: ১২ বছরের ঊর্ধ্বে শিশুদের ক্ষেত্রে: গাবাস্টার" এর কার্যকারী ডােজ হল- দৈনিক ৯০০  মি.গ্রা. থেকে ১৮০০ মি.গ্রা. ৩টি বিভক্ত মাত্রায়।
  • প্রারম্ভিক মাত্রা হল ৩০০ মি.গ্রা. দিনে ৩ বার।
  • ৩-১২ বছরের শিশুদের ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা দৈনিক ১০-১৫ মি.গ্রা./কেজি দিনে ৩ বার। ৩ দিনের মধ্যে মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি করে কার্যকরী মাত্রা প্রয়ােগ করা যেতে পারে।
  • বৃক্কের সমস্যা রয়েছে এমন ক্ষেত্রে গাবাস্টার" (গাবাপেনটিন) এর মাত্রা হ্রাস করা বাঞ্চনীয়।
  • খাবার গ্রহণের সাথে গাবাস্টার (গাবাপেনটিন)  সেবনের কোন সম্পর্ক নেই।

গ্যাবাপেন্টিন খাবারের সাথে বা খাবার ছাড়া মৌখিকভাবে নেওয়া যেতে পারে।

 

এন্টাসিড, গাবাপেনটিন এর রক্তের ঘনমাত্রা ২০% কমায়। সিমেটিডিন, গাবাপেনটিন এর বৃক্কীয় নিঃসরণ কমায়। গাবাপেনটিন অন্য খিচুনীরােধক ওষুধ এবং জন্ম বিরতিকরণ ওষুধের সাথে প্রতিক্রিয়া দেখায় না। 

গ্যাবা ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে গ্যাবা

1605 views