1 Answers
'Bureaucracy' শব্দের বাংলা পরিভাষা হল আমলাতন্ত্র। ফরাসী শব্দ ব্যুরাে (Bureau) থেকে বযুরােক্রাসি' শব্দের উদ্ভব ঘটেছে। বরাে' শব্দের অর্থ ডেস্ক বা ছােট টেবিল। সুতরাং বুরােক্র্যাসি' বলতে ডেস্ক গভর্নমেন্ট (Desk Government) বা টেবিলে বসে পরিচালিত সরকারকে বুঝায়।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় আমলাতন্ত্র বলতে এমন একটি ব্যবস্থাকে বুঝায়, যেখানে বিভিন্ন দপ্তরের হাতে প্রশাসনিক ক্ষমতা কেন্দ্রীভূত থাকে। অধ্যাপক ফ্রাইনার বলেন, “আমলাতন্ত্র বলতে একটি স্থায়ী, বেতনভুক্ত এবং সুদক্ষ কর্মকর্তাদের সমষ্টিকে বুঝায়।” অগ বলেন, "আমলাতন্ত্র সুদক্ষ পেশাদারী কর্মকর্তা যাঁরা স্থায়ীভাবে চাকরি করেন এবং রাজনীতির সঙ্গে যাদের কোন সম্পর্ক থাকে না।" এক কথায় সরকার পরিচালনায় অংশগ্রহণকারী কর্মচারীগণ আমলা নামে খ্যাত।
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য
সমাজবিজ্ঞানী মাক্সওয়েবার আমলাতান্ত্রিক সংগঠনের কতগুলাে বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। নিম্নে তা বর্ণিত হল:
১। কার্যবন্টন— আমলাতান্ত্রিক সংগঠনের উদ্দেশ্য সাধনের জন্য প্রয়ােজনীয় কার্যকে কর্মচারীদের মধ্যে অফিসের দৈনন্দিন কর্তব্যরূপে বণ্টন করে দেওয়া হয়।
২। কার্য পদ্ধতি নির্ধারণ— আমলাতান্ত্রিক সংগঠনের কার্য পদ্ধতি আইনের মাধ্যমে নির্দেশিত হয়।এতে প্রত্যেক কর্মচারীকে তার স্ব-স্ব ক্ষেত্রে কার্য সম্পাদন করতে হয় ।
৩।পদসােপান— আমলাতান্ত্রিক সংগঠন পদসােপান নীতি অনুসরণ করে। অর্থাৎ এখানে উধ্বতন-অধঃস্তন সম্পর্ক বিরাজ করে। এই নীতি অনুসারে বিভিন্ন পদের শ্রেণি বিন্যাস ও সংগঠন করা হয়।
প্রত্যেক নিম্নতর পদই কোন উচ্চতর পদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। উর্ধ্বতন কর্মকর্তার আদেশ নিম্নতর ককর্মকর্তারাঅক্ষরে অক্ষরে পালন করে থাকে।
৪। পেশাদারী ও বেতনভুক্ত আমলা বা বেসামরিক সরকারি কর্মচারীগণ পেশাদারী ও বেতনভােগী।তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাদি পান।
৫। বিশেষীকরণ নীতি- আমলাতান্ত্রিক সংগঠন কর্মবিভক্তি ও বিশেষীকরণ নীতির উপর প্রতিষ্ঠিত।
৬। নিরপেক্ষতা আমলা প্রশাসন রাজনীতি নিরপেক্ষ সংগঠন। আমলারা রাজনীতির সাথে সম্পৃক্ত না থেকে, ঘৃণা ও আবেগকে পরিহার করে নিয়মসিদ্ধ ভাবে তাদের দায়িত্ব পালন করেন। প্রত্যেক কর্মচারীই তার ব্যক্তিগত জীবনকে প্রশাসনিক জীবন থেকে পৃথক রাখেন।
৭। নিয়ােগ ও পদোন্নতি আমলাতান্ত্রিক প্রশাসনে নিয়ােগ প্রদান করা হয় মেধার ভিত্তিতে,প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে। জ্যেষ্ঠতা এবং কৃতিত্ব বা সাফল্য এই দুই মানদণ্ডেই তাদের পদোন্নতি দেওয়া হয় ।
৮। আনুষ্ঠানিকতা- আমলাতন্ত্রে আনুষ্ঠানিকতার উপর, অনমনীয় বিধি ও কার্যপদ্ধতির উপর অত্যধিক গুরুত্ব প্রদান করা হয়। বিধি মােতাবেক যথাযথ নিয়মে সবকিছু করা হয়। সমস্ত কাজ হয় রুটিন মাফিক।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy