জন্ম বিরতী করণ পিল সেবন করে পিড়িয়ড বন্ধ করে রোজা ৩০ কমপ্লিট করা যাবে কি?
1 Answers
জন্ম বিরতী করণ পিল সেবন করে পিড়িয়ড বন্ধ করে রোজা কমপ্লিট করা যাবে।
স্বাস্থ্যগত কোনো অসুবিধা না হলে এভাবে মাসিক বিলম্বিত করা যায়। রমজানের ক্ষেত্রেও কেউ সব রোজা রাখার জন্য এমন করতে পারে। গুনাহ হবে না এতে রোজাও শুদ্ধ হবে।
তবে, এমন করার বিশেষ প্রয়োজন নেই। মাসিকের সময় রোজা ছেড়ে দেওয়া এবং পরে অন্যসময় রাখা শরিয়ত অনুমোদিত। এতে মহিলাদের সওয়াবের কোনো তারতম্য হয় না। স্বাস্থ্যগত বিষয়টি চিকিৎসকরা বেশি বোঝেন। তবে, শরীয়তে কৃত্রিম কিছু অতি জরুরি না হলে উৎসাহিত করা হয় না।
মেয়েদের স্বাভাবিক অবস্থার বিরুদ্ধে এ নিয়মে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই পিল সেবন করে পিড়িয়ড বন্ধ না করাই উত্তম। বরং, পিরিয়ড চালু থাকতে দিবে এবং পরবর্তীতে রোযা কাজা করে নিবে।
মনে রাখতে হবে, এতে রমজানের রোজার সওয়াব কমবে না। ফতওয়ার কিতাবে এসেছে, হায়েজা মহিলার জন্য উত্তম হলো নিজের স্বাভাবিক অবস্থার ওপর থাকা। আল্লাহ তাআলা তার ওপর যে ফয়সালা করেছেন, তার ওপর সন্তুষ্ট থাকা। এমন কিছু ব্যবহার না করা, যার দ্বারা রক্ত বন্ধ হয়ে যায়। বরং হায়েজ অবস্থায় রোজা ছেড়ে দেয়া। অতঃপর রোজাগুলোর কাজা আদায় করে নেয়া। কেননা, উম্মুল মুমিনিন ও আকাবির মহিলারা এমনটিই করেছেন। আর যদি ওষুধ দিয়ে রক্ত বন্ধ করে দেওয়া হয়, তাহলেও রোজা হয়ে যাবে। (আপকে মাসায়েল : খণ্ড ৩, পৃ. ২০৭)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy