নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন এর কারণে রোজা ভঙ্গ হয়ে যায় এর দলীল কি?
এক্ষেত্রে তার করনীয় কি।
1 Answers
নিজস্ব ক্রিয়া বা হস্তমৈথুন এর মাধ্যমে বীর্য বের করা হলে রোজা ভঙ্গ হয়ে যায়।
হস্তমৈথুন যে সিয়াম ভঙ্গকারী তার দলীল হচ্ছে, হাদীসে কুদসীতে সাওম পালনকারী সম্পর্কে আল্লাহ তাআলার বাণীঃ
“যে তার খাবার, পানীয় ও কামনা বাসনা আমার জন্য ত্যাগ করে” [বুখারীঃ ১৮৯৪ ও মুসলিমঃ ১১৫১)]
আর বীর্য নির্গত করা কামনা বাসনার মাঝে পড়ে যা একজন সাওম পালনকারীকে পরিত্যাগ করতে হবে।
যে রমযান মাসের দিনের বেলা হস্তমৈথুন করে, তার উপর ওয়াজিব হল,
(১) আল্লাহর কাছে তাওবা করা।
(২) দিনের বাকি অংশ সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ থেকে বিরত থাকা এবং
(৩) সেদিনের সাওমের কাযা করা।
যদি সে হস্তমৈথুন শুরু করে থেমে যায় এবং বীর্যপাত না ঘটায়, তবে তাকে তাওবাহ করতে হবে, আর তার সাওম শুদ্ধ হবে, বীর্যপাত না ঘটানোর জন্য তাকে সাওম কাযা করতে হবে না। একজন সাওম পালনকারী কামভাব উদ্রেককারী সকল বিষয় থেকে দূরে থাকা উচিৎ এবং খারাপ চিন্তা-ভাবনা রোধ করা উচিৎ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy