1 Answers

 

আল্লাহ তাআলা সুরা আল-বাকারাহ: ১৮৭ নাম্বার আয়াতে মূল সিয়াম ভঙ্গকারী বিষয়সমূহ উল্লেখ করেছেন।

আর তা হল-(১) খাওয়া (২) পান করা ও (৩) যৌন মিলন।

রোযার রাতে তোমাদের জন্য স্ত্রী-সম্ভোগ বৈধ করা হয়েছে। আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তার খোঁজ কর, আর খাও ও পান কর যতক্ষণ পর্যন্ত না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয়। অতঃপর রাত (যার প্রারম্ভ সূর্য) পর্যন্ত সিয়াম পূর্ণ কর। [আল-বাকারাহ: ১৮৭ আয়াতাংশ]

আর সিয়াম বিনষ্টকারী যাবতীয় বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহতে ব্যাখ্যা করেছেন।

2718 views

Related Questions