1 Answers
এ্যালকুলী ® "বুযূরী" মূত্রকারক, প্রতিবন্ধকতা অপসারক ও জ্বর নিবারক : এ্যালকুলী সময়ের পরীক্ষায় উত্তীর্ণ আধুনিক ইউনানী ওষুধ। ইহা কাসনী মূল ও বীজ, গোক্ষুরকাঁটা, মৌরি মূল ও বীজ এবং খরমুজ বীজসহ বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক ওষুধি উপাদানের সমন্বয়ে প্রস্তুত। এ্যালকুলী প্রিবায়োটিক, অ্যান্টিঅক্সিডেন্ট, জ্বর নিবারক ও মূত্রকারক। ইহা লিভার ও কিডনীর ক্ষতিকর পদার্থের বিষক্রিয়া নাশক এবং বর্জ্য পদার্থ অপসারক হিসেবে কাজ করে। এ্যালকুলী কিডনী ও লিভার সুরক্ষা করে, প্রদাহ দূর করে এবং দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। ইহা মূত্রস্বল্পতা, মূত্রতন্ত্রের সংক্রমণ, জন্ডিস, হেপাটাইটিস এবং ঋতুবদ্ধতায় অত্যন্ত কার্যকরী।
উপাদান: প্রতি ৫ মিলি সিরাপে আছে (জলীয় নির্যাস আকারে)- Cichorium intybus root (কাসনী মূল) ২৫০ মিগ্রা, Cichorium intybus seed (কাসনী বীজ) ১২৫ মিগ্রা, Foeniculum vulgare root (মৌরি মূল) ১২৫ মিগ্রা, Foeniculum vulgare seed (মৌরি বীজ) ১২৫ মিগ্রা, Cucumis melo seed (খরমুজ বীজ) ২৫০ মিগ্রা এবং Tribulus terrestris (গোক্ষুর কাঁটা) ১২৫ মিগ্রা।
নির্দেশনা: মূত্রকৃচ্ছ্রতা, লিভারের প্রতিবন্ধকতা ও প্রদাহজনিত জন্ডিস, জ্বর, ঋতুবদ্ধতা। এছাড়াও ইহা কিডনী ও মূত্রথলীর অসার পদার্থ অপসারণে অত্যন্ত কার্যকরী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy