1 Answers
পাকস্থলীর শক্তিবর্ধক এবং বায়ুনাশক: জওয়ারিশ আমলা আমলকী, শ্বেতচন্দন ইত্যাদি মূল্যবান ওষুধি উদ্ভিদের সমন্বয়ে প্রস্তুত। আমলকী পাকস্থলী, লিভার ও অন্ত্রের শক্তি এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে, স্বাভাবিক হজম ক্রিয়ায় সহায়তা করে এবং পেট ফাঁপা উপশম করে। আমলকী শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ও ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। শ্বেতচন্দন হৃদযন্ত্রকে শক্তিশালী করে, অনিয়মিত হৃদস্পন্দন ও হৃদকম্প প্রতিরোধ করে।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Phyllanthus emblica (আমলকী) ৪১৬.৬৬ মিগ্রা, Santalum album (শ্বেতচন্দন) ৮৩.৩৩ মিগ্রা, Citrus medica (লেবু) ৮৩.৩৩ মিগ্রা, Elettaria cardamomum (ছোট এলাচ) ৪১.৬৬ মিগ্রা, Pistacia vera (পেস্তা) ৪১.৬৬ মিগ্রা এবং Pistacia lentiscus (রুমী মস্তগী) ৪১.৬৬ মিগ্রা ।
নির্দেশনা: বদহজম, বায়ুজনিত হৃদকম্প, পেট ফাঁপা, অম্লাধিক্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy