1 Answers
বমিরোধক, রুচিবর্ধক ও হজমকারক: জওয়ারিশ তমর হিন্দী পরিপাকতন্ত্রের শক্তি ও কার্যক্ষমতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। ইহা তেতুল, আগর কাঠ, ছোট এলাচ, বড় এলাচ, পুদিনা, জায়ফল, লবঙ্গ ইত্যাদি উদ্ভিজ্জ উপাদানের সমন্বয়ে প্রস্তুত ইউনানী মহৌষধ। এতে ব্যবহৃত তেতুল বমিরোধক ও রুচিবর্ধক। আগর কাঠ লিভারের গোলযোগ দূরকারক, পাকস্থলীর শক্তিবর্ধক, স্নায়ু শক্তিবর্ধক। ছোট এলাচ হজমকারক, বায়ুনাশক ও বমি প্রতিরোধক। বড় এলাচ রুচিবর্ধক, পিত্তরস নিঃসারক, লিভারের প্রতিবন্ধকতা অপসারক। পুদিনা বমি ও বমিভাব দূরকারক ও হজমকারক।
উপাদান: প্রতি ৫ গ্রামে আছে- Tamarindus indica (তেতুল) ১.৩৩ গ্রাম, Aquilaria agallocha (আগর) ৩৩.৫০ মিগ্রা, Elettaria cardamomum (ছোট এলাচ) ৩৩.৫০ মিগ্রা, Amomum subulatum (বড় এলাচ) ৩৩.৫০ মিগ্রা, Mentha arvensis (পুদিনা) ৩৩.৫০ মিগ্রা, Syzigium aromaticum (লবঙ্গ) ৩৩.৫০ মিগ্রা এবং অন্যান্য উপাদান পরিমাণমত।
নির্দেশনা: বমি ও বমিভাব, হৃদকম্প, পিত্তজনিত ডায়রিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy