টেলিফটো লেন্স এর কাজ কি?

টেলিফটো লেন্স কি কাজ এবং ব্যবহারের কারণ।

2667 views

1 Answers

এখনকার অনেক ফোনেই থাকছে ট্রিপল বা কোয়াড ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে হরহামেশাই জায়গা করে নিচ্ছে টেলিফটো লেন্স।

ফোনে কেনো এই লেন্স দেওয়া হয় বা এটি বিশেষভাবে কি কাজে ব্যবহৃত হয় তা অনেকেরই জানা নেই।

সাধারণত ফোনে একটি ছবি তুলতে অনেকগুলো লেন্স একত্রে ছবি তোলে। এরপর সফটওয়্যারের সাহায্যে সব ছবির সমন্বয়ে তৈরি হয় একটি ছবি। সে ছবিই আমরা স্ক্রিনে দেখি। ছবি তোলার ক্ষেত্রে টেলিফটো লেন্সও বিশাল একটি ভূমিকা পালন করে।

দূর থেকে কোনো কিছুর ছবি তুলতে কাজে লাগে টেলিফটো লেন্স। একটি লেন্সে যত বেশি অপটিকাল লেন্স থাকবে ছবির মান ততো বেশি ভালো হবে।

বর্তমানে হুয়াওয়ে পি৩০ ফোনে সর্বাধিক ৫এক্স অপটিকাল জুম আছে। অন্যান্য ফোন যেমন আইফোন ১০এস ও গ্যালাক্সি এস১০ এ আছে ২এক্স অপটিকাল জুম।

ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করে বোকেহ ইফেক্ট তৈরিতেও কাজে লাগে টেলিফটো লেন্স। তবে ব্যাকগ্রাউন্ড ব্লার করার কাজটি টেলিফটো লেন্স একা করে না। ডেপথ সেন্সর হিসেবে কাজ করা টাইম অব ফ্লাইট (টিওএফ) ক্যামেরাও এতে সাহায্য করে। এছাড়া, সফটওয়্যারের ফিনিশিং টাচ তো আছেই। সব মিলিয়েই তৈরি হয় বোকেহ ইফেক্টসহ ব্লার ব্যাকগ্রাউন্ডের ছবি

2667 views Answered

Related Questions

Next steps