1 Answers
স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য নিচে উল্লেখ করা হলঃ
১। স্কেলার রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনরকম দিক নির্দেশ করে না। ভেক্টর রাশির মান আছে এবং সাথে সাথে দিক বা অভিমুখ নির্দেশ করে থাকে।
২। দুটো স্কেলার রাশি গুন করলে সব সময় গুণফল স্কেলার রাশি হয়। দুটি ভেক্টরের গুণ করলে গুণফল একটি ভেক্টর রাশি বা স্কেলার রাশিও হতে পারে।
৩। দুটি স্কেলার রাশির মান শূন্য না হলে এদের গুণফল কখনোই শূন্য হবে না। দুটি ভেক্টর রাশির মধ্যে একটির মান যদি শূন্য হয় তাহলে গুণফল শূন্য হতে পারে।
৪। স্কেলার রাশি সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুন ভাগ করা যায়। ভেক্টর রাশির সাধারণ গাণিতিক নিয়মে যোগ বিয়োগ গুন ভাগ করা যায় না।
৫। শুধুমাত্র মান পরিবর্তন করলে স্কেলার রাশির পরিবর্তন হয়। ভেক্টর রাশি পরিবর্তন করতে গেলে মান অথবা দিক অথবা উভয়ের পরিবর্তন করতে হয়।
এই ছিল স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy