3 Answers
উচ্চতর গণিত, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। HSC তে আমাদের অপশনাল বিষয় হল পৌরনীতি ১ম, পৌরনীতি ২য় অর্থনীতি ১ম, অর্থনীতি ২য় আরো আছে। বিঃদ্রঃ কিছু কিছু প্রতিষ্ঠানে অনেক বিষয় থাকে না তাই যে গুলো থাকে এই গুলো সিলেক্ট করে নিতে হয়। মূলত অপশনাল বিষয় হল ধরেন আপনাদের স্কুলে শারীরিক শিক্ষা এবং কৃষি আছে এখন যদি আপনার স্যার কে বলেন আমি কৃষি সিলেক্ট করলাম তাহলে আপনার অপশনাল বিষয় কৃষি হবে। এবং আপনার মোট বিষয়ের সাথে কৃষির পরিক্ষা দিতে হবে বোর্ড পরিক্ষায়। আশাকরি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন
Optional শব্দের অর্থ ঐচ্ছিক, স্বেচ্ছামূলক বা বাধ্যতামূলক নয় এমন। অবশ্য পাঠ্য নয় এমন অতিরিক্ত বিষয়কে ঐচ্ছিক বিষয় বা Optional Subject বলে। অপশনাল সাবজেক্টকে চতুর্থ বিষয়ও বলা হয়। অপশনাল সাবজেক্টে ভালো রেজাল্ট করলে অন্য সাবজেক্টের জন্য তা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে এবং ভালো রেজাল্ট করতে সাহায্য করে। ধরুন, আপনি অপশনাল সাবজেক্টসহ সকল সাবজেক্টে A+ পেলেন, কিন্তু শুধুমাত্র গণিতে ৬০ পেলেন, তবুও অপশনাল সাবজেক্টে ভালো রেজাল্টের দরুন আপনার রেজাল্ট আসবে A+. আবার সকল বিষয়ে পাশ করলেন, শুধুমাত্র অপশনাল সাবজেক্টে ফেল করলেন, রেজাল্ট পাশ আসবে, ফেল আসবে না। সুতরাং, আপনি যদি একটি ভালো রেজাল্টের জন্য প্লাস পয়েন্ট প্রত্যাশা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই মূল বিষয়গুলোর পাশাপাশি অপশনাল সাবজেক্টকে সমান গুরুত্ব দিবেন। আপনার সুন্দর ক্যারিয়ার কামনা করছি। ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy