1 Answers
ক্লাইনফেল্টার সিন্ড্রোমের জন্য মানুষের ক্রোমোজোমের সংখ্যাজনিত ত্রুটিকে দায়ী করা হয়। এই সিন্ড্রোমে ক্রোমোজোম বিশ্লেষণ করে জানা যায়, আক্রান্ত মানুষের দেহকোষে ৪৬ টি ক্রোমোজোমের পরিবর্তে ৪৭ টি ক্রোমোজোম থাকে। এক্ষেত্রে অতিরিক্ত একটি X ক্রোমোজোম থাকে।
পুরুষের স্বাভাবিক X ক্রোমোজোমের সমন্বয়ের সঙ্গে অতিরিক্ত একটি X ক্রোমোজোম থাকলে ক্লাইনফেল্টার সিন্ড্রোম দেখা যায়।
এই কারণে ক্লাইনফেল্টার সিন্ড্রোমের ক্রোমোজোমগত সমন্বয় ৪৭, একে 47 XXY রূপে চিহ্নিত করা হয়। স্বাভাবিক ভাবেই এই সিন্ড্রোম সেক্স ক্রোমোজোমের জন্য একপ্রকার ট্রাইসোমি (Trisomy)।
ক্লাইনফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে অটোজোমগত সমন্বয়ে কোনো ত্রুটি থাকে না।
বেশিরভাগ ক্ষেত্রেই ৪৭ টি ক্রোমোজোম দেখা যায়, যেখানে ৪৪ টি অটোজোম থাকে এবং ৩ টি সেক্স ক্রোমোজোম থাকে। তবে X ক্রোমোজোমের সংখ্যা এক এর বেশি হলে, সেক্ষেত্রে মোট ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি পেয়ে হয় ৪৮ বা ৪৯ বা তার বেশি। পুরুষ দেহকোশে একটি বাদে অতিরিক্ত X ক্রোমোজোমগুলি সেক্স ক্রোমাটিন বা বার বডি হিসেবে দেখা যায়।

চিত্র : ক্রোমোজোমের ননডিসজাংশন ক্লাইনফেল্টার সিন্ড্রোমের সৃষ্টি
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy