1 Answers
- থাইরক্সিন হরমোন মানবদেহে বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ, বৃদ্ধি, মানসিক পরিপূর্ণতা এবং বিভিন্ন গৌণ ও যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
- থাইরক্সিন মৌল বিপাক নিয়ন্ত্রণ করে বা মানবদেহের বিএমআর (BMR) কে নিয়ন্ত্রণ করে। থাইরক্সিন হরমোনের প্রভাবে মৌল বিপাকীয় ক্রিয়া বা বি এম আর (BMR) -এর হার বৃদ্ধি পায়। প্রতি মিলিগ্রাম থাইরক্সিন বিএমআর (BMR) 1000 ক্যালরিতে বাড়িয়ে দেয়।
- থাইরক্সিন হরমোনের প্রভাবে হৃদ গতি বৃদ্ধি পায়।
- থাইরক্সিন হরমোন মানব দেহের অস্থি থেকে ক্যালসিয়াম এবং ফসফরাস কে মুক্ত করে।
- থাইরক্সিন হরমোন অন্ত্রে গ্লুকোজের শোষণ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। থাইরক্সিন এর প্রভাবে মানবদেহের যকৃত থেকে গ্লুকোজেন মুক্ত হয়ে রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে।
- থাইরক্সিন হরমোনের প্রভাবে মূত্রে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায়।
- থাইরক্সিন হরমোন রক্তকণিকার ক্রম পরিণতিতে সহায়তা করে।
- থাইরক্সিন হরমোন দেহে অক্সিজেন সংযোগ ক্রিয়া বাড়াতে সাহায্য করে।
2462 views
Answered