2 Answers
মোবাইলে কুরআন পড়া জায়েজ আছে ।তবে এর আদব ও মর্যাদার প্রতি লক্ষ্য রাখতে হবে ।
কুরআন যেহেতু গায়রে মাখলুক। তাই আমাদের সামনে পরিদৃষ্ট কুরআন হল মূল কুরআনের প্রতিচ্ছবি মাত্র। এ প্রতিচ্ছবি যেখানেই পরিদৃষ্ট হোক না, তা দেখে পড়া মানে কুরআন দেখে পড়ার হুকুমে হবে। চাই কুরআনের লিখিত রূপটি পাথরে খোদাই করা থাকুক, বা মোবাইল কম্পিউটারের স্ক্রীনে থাকুক, বা কোন কাগজ বা পাতায় লিখিত আকারে থাকুক। সব কিছুর বিধানই এক। অর্থাৎ দেখে পড়লে কুরআন দেখে পড়ার সওয়াব হবে ।
লিখিত পূর্ণ কুরআন বা তার অংশ বিশেষ ডাউনলোড করে মেমোরিতে রেখে দেওয়া জায়েয। তবে কখনো তা স্ক্রিনে আনলে এর অসম্মানী না হয় সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। মেমোরিতে হেফাযত করা অবস্থায় মোবাইল ধরতে অযুর প্রয়োজন নেই। তেমনিভাবে স্ক্রিনে থাকা অবস্থায়ও মোবাইল বিনা অযুতে ধরা যাবে।মোবাইলে থাকা কুরআন এ্যাপস যদি বন্ধ করা থাকে, তথা মোবাইল স্ক্রীনে পরিদৃষ্ট না থাকে, তাহলে উক্ত মোবাইল নিয়ে টয়লেটে প্রবেশেও কোন সমস্যা নেই।
মোবাইলে কুরআন রাখলে কখনোই যেন কুরআনের সঙ্গে বেয়াদবি না হয় তা লক্ষ্য রাখতে হবে । আর মোবাইলে কুরআন হাদিস রাখলে গান, মুভি ইত্যাদি অনৈসলামিক কিছু রাখা যাবে না। এতে গান, মুভির গুনাহের পাশাপাশি কুরআন অবমাননার গুনাহ হবে। মোবাইলের স্ক্রিনে কুরআন ভাসমান থাকাবস্থায় এর আদবের প্রতি পুরোপুরি খেয়াল রাখতে হবে। তবে ডিসপ্লেতে কুরআন চলমান না থাকলে অন্যান্য মোবাইলের মতোই ব্যবহার করা যাবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy