2 Answers

পায়ে ধরে কদম মুচি করার কোন শরয়ী বিধান নেই। চাই তা পিতা-মাতা বা অন্য যে কোন ব্যক্তির ক্ষেত্রে হোক। ইহা ইসলামের নামে নব আবিস্কৃত বিদ'আত। দেখুন, আমরা অনেক সময় সমাজে অনেক কিছু দেখি কিন্তু এর প্রতিবাদ করিনা। যার দরুন আমাদের সমাজে এইসব অপকর্ম দিন দিন বেরেই চলছে। আর এই সব কিছুর শুরু কিন্তু আমাদের ঘর থেকেই হয়। আসুন! কদম মূচিকে পরিহার করে ইসলামকে বিদ'আত ও কুসংস্কার মুক্ত করি। আল্লাহ আমাদের তাওফিক দিন। আমীন!

3900 views Answered

পা ছুয়ে ছালাম করা মুসলিমদের কোন রীতি না এটা হচ্ছে হিন্দু ঠাকুরদের পা ছুয়ে প্রণাম করার অনুকরন। তবে বয়োজেষ্ঠ কাউকে শ্রদ্ধা প্রকাশের জন্য পা ছুয়ে ছালাম করলে সেটা অবৈধ কিছু না। নিশ্চই অাল্লাহ মানুষের অন্তরের উদ্দেশ্য দেখে বিচার করেন তাই অাপনার উদ্দেশ্য যদি হয় মুরুব্বি কাউকে সন্মান করা তাহলে সমস্যার কিছু দেখি না তবে এটা নিয়ে অনেক বিতর্ক-কূতর্ক রয়েছে আমাদের সমাজে। বিনয় প্রকাশের জন্য বয়োজেষ্ঠ কাউকে পা ছুয়ে ছালাম করা অার কারো পায়ে মাথা নত করে সিজদাহ করা যে এক কথা না এটা নিশ্চই পরিষ্কার তবে অমুসলিমদের কোন রীতি অনুসরন না করাটাই উত্তম। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে বিভিন্ন ধরনের ভঙ্গিতে সালামের প্রচলন আছে যেগুলোর শরিয়তের সাথে মিল নেই কিন্তু তাই বলে সেগুলো নিয়ে তারা কখনও অতিরিক্ত বাড়াবাড়ি বা যুক্তিতর্কে লিপ্ত হয় না।

3900 views Answered

Related Questions

Next steps