ঠোটের কালো দাগ দূর করার উপায় কি?
4 Answers
দুধের সরের সাথে মধু মিশিয়ে প্রতিদিন কয়েকবার ঠোটে লাগাতে পারেনা। এতে আপনার ঠোটের কালো দাগ দুর হয়ে গোলাপি আভা আসবে। *আবার ঠোটের কালো দাগ দুর করতে লেবুও ব্যাবহার করতে পারেন। টাটকা লেবুর রস ঠোটে ঘষলে কালো দাগ দুর হয়ে গোলাপি আভা আসবে।
আমাদের মতো গরম দেশের মানুষদের ঠোঁট জন্মগত ভাবেই একটু কালচে হয়ে থাকে। তার ওপর অযত্ন অবহেলা আর কিছু বদঅভ্যাসের কারণে ঠোঁটের স্বাভাবিক গোলাপী ভাব নষ্ট হয়ে তা কালচে ও মলিন হয়ে পরে। কিছু নিয়ম মেনে চললে এবং নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেকাংশেই দূর করা সম্ভব। আসুন জেনে নিই ঠোঁটের কালচে ভাব দূর করার পদ্ধতি। ঠোঁট কখনো খুব বেশি সময় শুষ্ক রাখবেন না। যাদের ঠোঁট জন্মগত ভাবেই শুষ্ক তারা ঠোঁটে সবসময় চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করবেন। সামান্য দুধের সর বেঁটে মাঝে মাঝে ঠোঁটে লাগাবেন, এতে ঠোঁট নরম থাকবে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ক্লিনজিং মিল্ক বা কোল্ড ক্রীম লাগিয়ে কিছু সময় পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন তারপর হালকা নারিশিং ক্রীম লাগিয়ে ঘুমাতে যান। ঠোঁটের কালচে ভাব দূর করতে নিচের প্যাকটি ব্যবহার করুন: ফ্রিজে রাখা কিছুটা ঠান্ডা মুলতানি মাটির সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটিতে তুলো ভিজিয়ে ঠোঁটের ওপর হালকা ভাবে ঘষে দশমিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে দুবার করে ব্যবহার করলে আস্তে আস্তে কালচে ভাব দূর হয়ে যাবে। কোথাও দাওয়াত খেতে যাওয়ার আগে লিপস্টিক লাগানোর পর একটা পাফে সামান্য ট্যালকম পাউডার নিয়ে ঠোঁটের ওপর আলতো চাপ দিয়ে লাগান। এতে লিপস্টিক ঠোঁটের উপর বসে থাকবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy