বিস্ময় এখন প্রতিদিন ব্যাবহারকারীদের পুরষ্কৃত করবে, সেই সাথে আরো চমক। আপনি জানেন কি?
হ্যালো বিস্ময়,
যদিও ভালো থাকার কথা না, প্রচন্ড রোদ, এর ভেতর হুটহাট ঝড়, দেখেই বোঝা যাইতেছে প্রকৃতির মন মেজাজ ভালো নাই। এর মধ্যে ভালো কিছু সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য লিখতে বসলাম।
ঘোষনা নাম্বার ১
১। বিস্ময়ে প্রতিদিন অনেকে নানা সমস্যায় প্রশ্ন করেন। তো এখন থেকে রোজ বিস্ময়ে সেরা প্রশ্নকারী পাবেন ৫০ টাকা ( মোবাইল রিচার্জ বা স্ক্র্যাচ কার্ড ), সেরা প্রশ্ন হিসেবে আমরা সেটাকেই সিলেক্ট করবো যেটা-
- ইউনিক হবে, আগে করা হয়েছে এমন কোন প্রশ্ন না।
- এমন প্রশ্ন, যেটার উত্তর অন্যদের জন্যও হেল্পফুল হবে।
- সেরা প্রশ্ন নতুন প্রশ্ন হতে পারে, আবার ইতোমধ্যে করা গুরুত্বপূর্ণ কোন পুরনো প্রশ্নও হতে পারে।
দিনের সেরা এবং নির্বাচিত প্রশ্ন স্টিকি করা হবে রোজ, অর্থাৎ একেবারে উপরে থাকবে সারাদিন, এবং সেই প্রশ্নে সবাই উত্তর দিতে পারবেন।
ঘোষনা নাম্বার ২
দিনের সেরা উত্তর প্রদানকারী পাবেন ১০০ টাকা ( মোবাইল রিচার্জ বা স্ক্র্যাচ কার্ড ), সেরা উত্তর নির্বাচিত হতে –
- ইউনিক উত্তর হতে হবে।
- কোনরকম কপি পেস্ট গ্রহনযোগ্য হবে না।
- ডিটেইলড উত্তর হতে হবে, মানে সাজানো গোছানো বিস্তারিত উত্তর। প্রয়োজনে স্ক্রিনশট যুক্ত করা যাবে এবং এ ধরনের উত্তরের গ্রহনযোগ্যতা বেশী।
নির্বাচিত উত্তর সংরক্ষন করা হবে বিস্ময় আর্কাইভে।
ঘোষনা নাম্বার ৩
"বিস্ময় আর্কাইভ"
ব্যাবহারকারী এবং বড়দের পরামর্শে আমরা ফাইনালী আর্কাইভ করার কথা চিন্তা শূরু করি। অনেকেই আছেন প্রশ্ন করতে চান না, আগের উত্তর খুজেও পান না নতুন হবার কারনে। তাদের কথা চিন্তা করে বিস্ময় আর্কাইভ চালু হতে যাচ্ছে আগামী কাল থেকে। আর্কাইভে প্রশ্ন উত্তর গুলো ব্লগপোস্ট আকারে সংরক্ষন করা হবে। প্রশ্ন হবে পোস্টের টাইটেল এবং পোস্টে থাকবে প্রতিদিনের সেরা নির্বাচিত হওয়া উত্তর।
এই ঘোষনাগুলো কার্যকর হবে এ মাসের ৭ তারিখ থেকেই। কোন প্রশ্ন থাকলে নিচে করে ফেলুন।
-ধন্যবাদ।
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy