1 Answers
পদার্থবিজ্ঞানে A+ পাওয়া উচ্চতর গণিত বা রসায়নের চেয়ে সহজ। তবে চর্চা থাকতে হবে। প্রথমত যতগুলো সংজ্ঞা, ব্যাখ্যা, সূত্র, তত্ত্ব ও স্বীকার্য রয়েছে সেগুলো "মুখস্থ" করতে হবে। এ অংশে নিজ থেকে লিখার কিছু নেই। প্রত্যেকটি সূত্র ভালোভাবে বুঝুন, সব না পারলে বোর্ড প্রশ্নগুলো দেখে ধারণা নিন যে কোনগুলো গুরুত্বপূর্ণ। গাণিতিক পদার্থবিজ্ঞান নামক সহায়ক বই কিনতে পারেন, এটা খুব কাজের। প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকুন, টিচারের লেকচার বুঝুন। না বুঝলে জিজ্ঞাসা করুন কিংবা বুঝেছে এমন কারো সাথে আলোচনা করুন। ব্যাবহারিক ক্লাস মিস করবেননা, সব টাস্ক সময়মত শেষ করুন। প্রশ্ন হাতে নিয়ে 'ক' এবং 'খ' মুখস্থবিদ্যা থেকে উত্তর দিন। 'গ' এবং 'ঘ'-তে কোন কোন সূত্র এপ্লাই হবে তা বুঝুন, নিয়মিত চর্চা থাকলে খুব সহজেই ধরতে পারবেন। মনে রাখবেন, 'গ' ভুল করলে 'ঘ'-তেও ভুল হবে। কেননা আজকাল 'গ' ও 'ঘ' পরস্পর যুক্ত থাকে। নৈর্ব্যক্তিকও একইভাবে মুখস্থবিদ্যা এবং গাণিতিক ভাবে বিশ্লেষণপূর্বক উত্তর প্রদান করতে হবে। এজন্য আপনাকে শর্টকাট গুলো জানতে হবে আর অবশ্যই ফাস্ট হতে হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy