স্থায়ী ভাবে জন্ম বিরতিকরণ পদ্ধতি কি?
আমার এক ভাবি জানতে চেয়েছেন, স্থায়ী ভাবে জন্ম বিরতিকরণ কোন ইনজেকশন বা ওষুধ আছে কিনা। বলা ভালো যে, তার অল্প বয়সেই বিয়ে হয়েছিলো। তার ২ সন্তান আছে এবং এখন সে আর বাচ্চা নিতে চায় না। এখন সে পুরোপুরিভাবে সুস্থ আছে আর বয়স ২৬। পিল ব্যতিত অন্য কোন উপায় আছে কি? দয়াকরে জানাবেন।
3218 views
2 Answers
অপারেশনের মাধ্যমে করা যায় কিন্তু অপারেশন করলে পরে ইচ্ছা করলেও সন্তান নেওয়া যায় না
3218 views
Answered
পরিবার পরিকল্পনা পদ্ধতি সমূহ হচ্ছে স্থায়ী পদ্ধতি : পুরুষ বন্ধ্যাকরণ বা ভ্যাসেকটমি, নারী বন্ধ্যাকরণ- টিউবেকটমি/লাইগেশন নারী বন্ধ্যাকরণ-টিউবেকটমি/ লাইগেশন: খুব ছোট অপারেশনের মাধ্যমে মহিলাদের প্রজনন ক্ষমতাকে স্থায়ীভাবে বন্ধ করাই হচ্ছে ডিম্ববাহী নালী, জরায়ুর দুই ধারে দুটি ডিম্ববাহী নালী থাকে। সেই নালী দুটির কিছুটা অংশ বেঁধে কেটে দেয়াকে লাইগেশন বলে। এইসব পদ্ধতি গ্রহণ করতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করুন বিঃদ্রঃ যেহেতু স্থায়ী পদ্ধতি পরবর্তীতে সন্তান চাইলেও তা প্রায় অসম্ভব।
3218 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy