প্রস্রাবের সময় বিয্রপাত হয় সমাধান কি?

প্রস্রাব করার সময় বিয্র বের, অনেক সময় ভাতরুম করার সময় অ বের হয়। এর সমাধান কি?
4705 views

1 Answers

প্রস্রাবের সাথে বীর্য বের হলেও সেটা কেন হচ্ছে তার কারণ খুঁজে দেখা দরকার। এর একটি গুরুতর কারণ রেট্রোগ্রেড ইজাকুলেশন। এক্ষেত্রে অর্গ্যাজমের সময় বীর্য লিঙ্গের মাধ্যমে নির্গমণের পরিবর্তে মূত্রথলীতে প্রবেশ করে এবং পরবর্তীতে প্রস্রাবের সময় মূত্রের সাথে বেরিয়ে আসে। সাধারণত মূত্রথলীর স্ফিংটার পেশী অর্গ্যাজমের সময় সংকুচিত হয়ে বীর্যকে মূত্রথলীতে প্রবেশ করতে দেয় না। কিন্তু যদি ওই স্ফিংটার পেশী ঠিকমত কাজ না করে তবে বীর্য মূত্রথলীতে ঢুকে যায়। রেট্রোগ্রেড ইজাকুলেশন পুরুষদের বন্ধ্যাত্বের একটি সম্ভাব্য কারণ। তবে কিছু কিছু ক্ষেত্রে উপযুক্ত চিকিৎসায় এর নিরাময় সম্ভব। প্রস্রাবের সময় বীর্য বের হবার আরেকটি সম্ভাব্য কারণ হল প্রস্টেট গ্রন্থির সমস্যা। বীর্যের কিছু পরিমাণ রস এই গ্রন্থিতে তৈরী হয়। প্রস্টেট গ্রন্থিতে সমস্যা হলে মূত্রত্যাগের সময় এই গ্রন্থি হতে ক্ষরিত রস মূত্রের সাথে মিশে যেতে পারে। এছাড়াও অনেক সময় পূর্ববর্তী বীর্যপাতের সময়কার স্বল্প বীর্য মূত্রনালীতে আটকে থাকতে পারে, যা পরবর্তিতে প্রস্রাবের সাথে বেরিয়ে আসে।

4705 views Answered

Related Questions

Next steps