3 Answers
কমার্স থেকে SSC তে A+ পাওয়ার কিছু কৌশল পড়ালেখার পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করলে খুব সহজেই ভালো রেজাল্ট করা যায়। এজন্য ভালোপড়ালেখা করতে হবে এবং পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করতে হবে। শুধু পড়লেন কিছু বুঝলামনা, শুধ মুখস্ত করলেন কিছু দিন পর আবার ভুলে গেলেন। একবার মুখস্ত করে আর তাতে হাত দিলেন না, পরীক্ষার আগের দিন রাতে পড়তে গিয়ে দেখলেন কিছু মনে নেই। এরকম পরিস্থিতে যেগুলো মনে আছে টেনশানে সেগুলোও ভুলে যাওয়ার উপক্রম। এজন্য পরীক্ষায় ভালোফলালের জন্য আমাদের নিচের টিপসগুলো অনুসরণ করলে ভালো ফল পাওয়া যাবে। টিপস ১- নিয়ম করে প্রত্যেকদিন পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। কমপক্ষে ৪ থেকে ৫ ঘন্টা। টিপস ১- শিক্ষকের দেয়া সাজেশানের পাশাপাশি বিভিন্ন সালের ও বোডের প্রশ্ন ঘেটে নিজে একটি সাজেশন তৈরি করা। টিপস ১-প্রতিদিন কমপক্ষে প্রত্যেক বিষয় হতে ১টি করে প্রশ্নর উত্তর মুখস্ত করতে হবে। এবং সাথে সাথে সম্ভব না হলে পরদিন লিখতে হবে। টিপস ১- প্রত্যেকদিন নিয়ম করে মুখস্ত পড়াগুলো একবার করে দেখে পড়তে হবে। দেখে পড়লে বানানগুলো ভুল হওয়ার আর কোন সম্ভাবনা থাকবে না। টিপস ১-পরীক্ষায় খাতায় প্রশ্নের উত্তর প্রাসঙ্গিক ও নিভুল হওয়ার প্রতি নজর দিতে হবে। বানান ও হাতের লেখা সুন্দর করার চেষ্টা করতে হবে। টিপস ১- প্রশ্নের উত্তর লেখার সময় মান বন্টনের প্রতি খেয়াল রাখতে হবে।পাচ নম্বর প্রশ্নের উত্তরের জন্য যেমন লিখতে হবে ১০ নম্বরের জন্য সে রকম লিখলে হবে না। টিপস ১-প্রশ্নে যে উত্তরটি চাওয়া হবে ততটুকুই লিখতে হবে। অতিরিক্ত কিছু না লেখাই বুদ্ধিমানের কাজ হবে। টিপস ১- পাথক্য লেখার সময় যত নম্বর থাকবে ততটি পাথক্য লিখতে হবে। যদি ৫ নম্বর থাকে তাহলে কমপক্ষে ৫টি পাথক্য লিখতে হবে। মোটামোটি নিয়ম করে পড়ালেখা করলে ভালোফল অবশ্যই সম্ভব। সবোপরি নিজের চেষ্টা ও আগ্রহ থাকতে হবে। মনে জেদ আনতে হবে। দেখবেন ভালো ফল আপনার পিছু দৌড়াবে।
এর জন্য আপনাকে দৈনিক ৭/৮ ঘন্টা পড়তে হবে (সকাল ২.৩০ ঘন্টা, বিকাল ১.৩০, রাত ৩/৪ ঘন্টা)। গুরুত্বপূর্ণ বা আপনি কম বুঝেন এরকম বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে একটা রুটিন বানান... রুটিন সাধারণ নিয়মে হবেনা, প্রত্যেকটা বিষয় প্রতিদিন থাকতে হবে। তবে পরীক্ষা শুরু হওয়ার পর স্বাভাবিক নিয়মে যেদিন যে পরীক্ষা তার আগের দিন শুধু ঐটা পড়বেন। পরীক্ষার আগের রাতে পড়ার সময় খেয়াল রাখবেন যেনো পুরো সিলেবাস রিভাইস করতে পারেন। সকালে উঠে রাতে পড়া বিষয়গুলোর মধ্যে যে যে টপিক অত্যাধিক গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই আবার রিভাইস দিবেন। আর সবশেষ টিপস হলো দুশ্চিন্তা একদমই করবেননা আর আআত্মবিশ্বাস হারাবেননা।
কমার্স থেকে SSC তে A+পাওয়ার জন্য নিচের টিপসগুলু অনসরন করুন: ১।আপনাকে দৈনিক রুটিন মাফিক ৮-১০ঘন্টা পড়তে হবে। ২।বোর্ড বই বেশি বেশি রিডিং পড়তে হবে। ৩।নিয়মিত টিউটরের গাইডলাইন নিতে হবে। ৪।নিয়মিত বাসায় কমপক্ষে ২ ঘন্টা লিখতে হবে হাতের লেখা সুন্দরের জন্য। ৫।যে পড়া শিখবেন তা আবার সময় নির্ধারন করে খাতায় লিখতে হবে। ৬।যে বিষয়গুলি কঠিন সেগুলু বেশি বেশি সময় দিতে হবে। ৭।আপনার শ্রেনীর ভালো ভালো ছাত্রদের সাথে কথা বলবেন পড়ালেখার বিষয়ে। এভাবে চালিয়ে গেলে আপনি ভালো ফলাফল করতে পারবেন।এতে কোন স্বন্দেহ নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy