3 Answers
জানা মতে কাজু বাদামের উপকারীতা। কাজুবাদামে প্রোয়ানথোসিয়ানিডিন ও উচ্চমাত্রার কপার রয়েছে, যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। শুধু তাই নয়, কাজুবাদাম আমাদের কোলন ক্যান্সার থেকেও দূরে রাখে। কপার আমাদের চুলের রং কালো রাখতে সহায়তা করে। কাজুবাদামে অন্যান্য বাদামের চেয়ে কম ফ্যাট রয়েছে। এছাড়াও কোলেস্টেরল না থাকার পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য কাজুবাদাম খুবই উপকারী। কাজু বাদামের একটি উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম, যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ক্যালসিয়ামের মতো ম্যাগনেসিয়ামও আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য জরুরি।
কাজুবাদামে যাতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। এই কাজুবাদাম স্বাস্থ্যের জন্য ভালো এবং এটি অনেক ঔষধি এবং গুণাগুণের জন্য পরিচিত।এখানে সবুজ কাজুবাদাম এর কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা হলো:১। সবুজ কাজুবাদাম স্বাস্থ্যের জন্য ভাল কারণ তারা শরীরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টসমূহ লোড করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বেড় করে দেয়। তারা শরীরে রোগ প্রতিরোধক ব্যবস্থার কার্যক্রম বৃদ্ধি করে এবং সংক্রমণ কারী রোগ প্রতিরোধ করে।২। এটি শরীরের ওজন কমাতেও সাহায্য করে। সাদা কাজু যেমন খুব দ্রুত ওজন বাড়িয়ে দেয়, সবুজ কাজু তেমনি খুব দ্রুত ওজন কমিয়ে দেয়।৩। সবুজ কাজুবাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা পরিপাকে সহায়তা করে ফলে পাকস্থলী ভালো থাকে। এছাড়াও এটি পেটের বিভিন্ন রোগ প্রতিরোধ করে।৪। সবুজ কাজু বাদামের ক্যালসিয়াম ও ফসফরাস উপাদান শরীরের হাড়ের সুষ্ঠু গঠন নিশ্চিত করে। মজবুত আর শক্তিশালী হাড় গঠনে সবুজ কাজু বাদামের সাথে অন্য কিছুর তুলনা হয়না।৫। সবুজ কাজু বাদামের ভিটামিন এবং খনিজ পদার্থ চুলের গোঁড়ায় পুষ্টি যোগায়। ফলে চুল পড়া কমে গিয়ে চুলের গোরা হয় সুস্থ ও মজবুত। এবং চুল হয় আকর্শনীয়।৬। তাছাড়া সব ধরণের কাজু বাদাম আপনার ব্রেইনের জন্য একটি অন্যতম সেরা খাদ্য। কাজু বাদামের ভিটামিন ই আপনার ব্রেইনের কার্যক্রম সঠিক রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুব সাহায্য করে। এছাড়া বাদামের জিঙ্ক উপাদান ও মিনারেল ব্রেইনের সেল ড্যামেজ থেকে রক্ষা করে। -সূত্র: জি-নিউজ।
কাচু বাদাম স্নেহ জাতীয় খাদ্য.. এর স্বাস্হ্য উপকারিতা হল:: ১)চর্বির চাহিদা পূরন করে.. ২)ওজন বাড়ায়(দ্রুত) ৩)শক্তি বাড়ায়.. ৪)ট্রাইগ্লিসারাইট বাড়ায়.. ৫)তাপ উৎপন্ন করে.. তবে অতিরিক্ত খাবেন না., কারণ অতিরিক্ত কোন কিছুই ভাল না....
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy