মোবাইল কে চুরির হাত থেকে রক্ষা করার কোন উপাই আছে কি?
3 Answers
আপনি Android Device Manager on করে রাখতে পারেন। তাতে আপনি আপনার মোবাইলের লোকেশন খুজে বের করতে পারবেন, মোবাইলে রিং দিতে পারবেন পিসি থেকে, পিসি দিয়ে মোবাইল লক করতে পারবেন এবং মোবাইলের সকল ডাটা মুছে দিতে পারবেন।
To enable Android Device Manager: Go to Settings>Privacy>Device administrators>Enable Android Device Manager
আরেকটা উপায়ে এই কাজটা করতে পারেন তা হল Avast Anti Theft Process
বিস্তারিতঃ https://www.avast.com/anti-theft
চুরির আগে> ১. ২৪ ঘন্টার জন্য মোবাইলকে ইন্টারনেটের সাথে কানেক্ট রাখুন। বাসায় যারা ওয়াইফাই ব্যবহার করেন তারা বাইরে যাওয়ার সময় মোবাইল ডেটা অন রাখুন। প্রয়োজনে মোবাইল সিকিউরিটির জন্য ৩১ দিনের একটা মোবাইল ডাটাপ্যাক ডেডিকেটেড রাখুন। অন্তত যেখানে চুরি হওয়ার ভয় থাকে সেখানে ইন্টারনেট অন করে রাখুন। এটা মোবাইল সহজে খুঁজে পাওয়ার একমাত্র পথ। ২. GPS বা লোকেশন সার্ভিস অন রাখুন ২৪ ঘন্টার জন্য। গুগল ম্যাপ আপনাকে পিনপয়েন্ট লোকেট করার জন্য GPS ব্যবহার করে। এটা বিপদকালীন সময়ে আপনাকে লোকেট করতে পুলিশের কাজে লাগে। ৩. মোবাইল অনুযায়ী নিচের কাজগুলো করুন। Samsung: i) Settings > Security > Find My Mobile > Remote Controls এক্টিভেট করুন। Add account এ Samsung এর ওয়েবসাইটের জন্য একটা একাউন্ট খুলুন। Use wireless network চেকবক্সে টিকমার্ক দিন, Location consent এ agree করুন। ৪. লক স্ক্রিনের জন্য পাসওয়ার্ড ব্যবহার করুন। এতে কেউ আপনার কৃত সেটিংস পরিবর্তন করতে পারবে না। ৫. গুগল প্লে থেকে ফ্রী Smart lockscreen ইনস্টল করুন। এটি ওপেন করে Enable lockscreen অন করুন। আপ-রাইট কর্নারে সেটিং বাটনে টাচ করুন। Delay time টাচ করুন। এখানে সময় ৯০ ms এর নীচে সেট করুন। এতে করে চোর ফোন সাইলেন্ট বা পাওয়ার অফ করতে পারবে না। স্ক্রিন লক করে পাওয়ার বাটন চেপে ধরুন। দেখুন পাওয়ার মেনু আসে কিনা। যদি অনেক্ষন চেপে ধরার পরও পাওয়ার মেনু না আসে বা আসার সাথে সাথে চলে যায় তবে আপনি ঠিকভাবেই সেট করতে পেরেছেন। এবার আপনার মোবাইলটি চোরের হাত থেকে নিরাপদ হল। ৬. মোবাইলে Dropbox ইনস্টণ করে রাখুন। ড্রপবক্সের Camera Upload একটিভ রাখুন। এতে আপনার হারানো ফোনে তোলা ফোটো Dropbox এ সেভ হয়ে থাকবে। এটা ফোনকে লোকেট করতে সাহায্য করবে। হয়তো চোরের নিজের ও তার আত্মীয় স্বজনের ছবিও আপলোড হয়ে যেতে পারে। ৭. অটো Call Recorder এপটি ইনস্টল করে নিন। এর সাথে Dropbox কে কানেক্ট করুন। যদি চোর আপনার সেটে কোনো সিম ব্যবহার করে কল করে বা রিসিভ করে তবে তার অডিও রেকর্ড ড্রপবক্সে পাবেন। এ রেকর্ডের ফাইলের নামের মধ্যে তারিখ, সময় ও কলিং নাম্বার বা রিসিভ নাম্বারটাও পাবেন। এতে চোরকে আপনি ট্র্যাক করতে পারবেন। ৮. মোবাইল ক্রয়ের কেশমেমো, ওয়ারেন্টি কার্ড, IMEI No. বক্সসহ নিরাপদে রাখুন। ফোনটি যে আপনার এগুলো তার প্রমাণ। চুরি হওয়ার পর করনীয়: ********************** ১. কখন যদি আপনার ফোনটি খোয়া যায় তবে কাল বিলম্ব না করে ল্যাপটপ, ট্যাব বা স্মার্ট ফোনের মাধ্যমে রেজিস্ট্রিকৃত সাইটে (মোবাইল লোকেট করার জন্য যেখানে একাউন্ট খুলেছেন) গিয়ে হারানো ফোনটিকে লোকেট করুন, তাতে রিং দিন, ফোনটি লক করে দিন, প্রয়োজনে তার ব্যাকাপ নিতে কিংবা ফোনের ডেটা মুছে দিতে পারেন। চোরেকে ধরে কিছু উত্তম-মধ্যমও দিতে পারেন। আমার মতে চোরকে মারা উচিৎ নয়। সে চুরি করেছে এ দোষ তার নয়, এ দোষ জাতিসত্বার, এ দোষ সরকারের, সমাজ নির্মানকারীদের যার মধ্যে আপনিও একজন। চুরি না হলেও ফোনটি যদি চিপা চাপায় কোথাও পড়ে থাকে আর আপনি তা খুঁজে পাচ্ছেন না, চিন্তার কোন কারণ নেই। ২. ফোনটি হারিয়ে যাওয়ার পর পুলিশের সাহায্য নিতে নিকটস্ত থানায় একটা জিডি করুন। বিস্তারিত দেখুন এইখানে http://m.somewhereinblog.net/mobile/blog/mahmudbinhafiz/30001032