3 Answers
চর্বি হলো সঞ্চিত খাদ্য ও তাপের উৎস। গায়ে চর্বি থাকার মূল উপকারীতা হলো এতে আপনি দির্ঘসময় অনাহারে থাকতে পারবেন। অনাহারে থাকাকালীন আপনার শরীর এই চর্বি ভেঙ্গে তার প্রয়োজনীয় খাদ্যচাহিদা মেটাবে।
খাবারে ফ্যাট' এ কথাটি শোনামাত্র আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফ্যাট শব্দটি আমাদের কাছে আতঙ্কের ব্যাপার। তবে শুনে অবাক হতে হবে যে আমাদের ব্রেনের ৬০% তৈরি হয় ফ্যাট দিয়ে। বিস্তারিত http://archive.ittefaq.com.bd/index.php?ref=MjBfMDRfMjNfMTNfNF8xNF8xXzM1NDU3
চর্বি তখনই শরীরের জন্য ক্ষতিকর যখন এর পরিমাণ এবং গুণগতমান ঠিক থাকে না। তবে মানবদেহের জন্য নির্দিষ্ট মাত্রার চর্বি অবশ্যই প্রয়োজন। কারণ ভিটামিন এ, ডি, ই এবং কে শরীরে পরিশোষণের জন্য চর্বি প্রয়োজন। শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে চর্বি। এছাড়া শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতিকর পরিবর্তন রোধ করে সেগুলোর অবয়ব রক্ষা করে। শক্তি এবং উপকারি অ্যামাইনো অ্যাসিডের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে চর্বি। গড়ে একজন পূর্ণবয়ষ্ক মানুষের দৈনিক ৭০ গ্রাম চর্বি প্রয়োজন। যেহেতু চর্বি সহজে পরিপাক হয় না, সেজন্য বয়ষ্ক ও যারা শারীরিক পরিশ্রম কম করে তাদের জন্য কম পরিমাণে গ্রহণ করাই ভালো। এছাড়াও দৈনিক একজন ব্যক্তি সর্বোচ্চ ২০ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট এবং ৫ গ্রাম ট্রান্স ফ্যাট গ্রহণ করতে পারবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy