1 Answers

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333

এ লেখায় দেওয়া লক্ষণগুলো মিলিয়ে আপনার সন্তানের অযাচিত ডেটিং কিংবা বন্ধু-বান্ধবের সন্ধান পাওয়া সম্ভব। তবে লক্ষণগুলো মিলে গেলেই যে সন্তান ডেটিং করছে এমনটা নিশ্চিত হয়ে যাওয়ার কারণ নেই। এক্ষেত্রে সন্তানের সঙ্গে রাগারাগি না করে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।

১. রুচিতে পরিবর্তন
আপনার সন্তান যদি ডেটিং শুরু করে তাহলে তার নতুন গান শোনা, নতুন ধরনের খেলা, নতুন ধরনের খাবার ইত্যাদি দেখা যাবে। অর্থঃ াৎ পুরনো ভালো-মন্দের ধারণাগুলো রাতারাতি পরিবর্তিত হবে, যা আগে আপনার নজরে না পড়লেও এ সময় হঠাৎ করে পড়া শুরু হবে।

২. হঠাৎ সুগন্ধীতে আগ্রহ
তরুণ বয়সে হঠাৎ করে যদি নানা ধরনের সুগন্ধীর প্রতি আগ্রহী হয়ে ওঠে আপনার সন্তান তাহলে বিষয়টি সত্যিই চিন্তার। এক্ষেত্রে সন্তান যদি নিয়মিত পারফিউম ব্যবহার শুরু করে কিংবা বাইরে যাওয়ার সময় তার পারফিউম ব্যবহার অত্যাবশ্যকীয় হয়ে পড়ে তাহলে পরিবর্তন আপনি নিজেই ধরতে পারবেন।


 ,
৩. বাড়তি সাজগোজ
সন্তান যদি হঠাৎ করে সাজগোজে মনোযোগী হয়ে ওঠে তাহলে তার কোনো একটি পরিবর্তন হয়েছে বলেই ধরে নিতে হবে। এক্ষেত্রে ছেলে কিংবা মেয়ে উভয়কেই দেখা যেতে পারে নানা ধরনের প্রসাধনী ব্যবহার, দাঁতের যত্ন, মুখের যত্ন ইত্যাদিতে আগ্রহী হয়ে উঠতে।

৪. উপহারের ছড়াছড়ি
আপনার সন্তানের ঘরে কি হঠাৎ করে বিভিন্ন উপহারের আধিক্য দেখা যাচ্ছে? অতীতে যার বছরেও উপহার আসত না এখন তার টেবিলে বহু উপহার শোভা পাচ্ছে? এমনটা হলে বিষয়টি সত্যিই চিন্তার। আপনার সন্তানের এ ধরনের লক্ষণ দেখা গেলে উপহারের উৎস সম্পর্কে জেনে নিন।

৫. সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিংয়ে ব্যস্ততা
আপনার সন্তান যদি সামাজিক যোগাযোগমাধ্যমে কারো সঙ্গে বাড়তি ঘনিষ্ঠতা দেখায় তাহলে তাতে নজর রাখুন। অনেক তরুণই এখন আর ফেসবুকের মতো বহুল প্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যমে বিচরণ করে না। তার বদলে কিছুটা অপ্রচলিত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে। এছাড়া আরেকটি বিষয় হলো মেসেজিং। হোয়াটসআপের মতো মেসেজিং সার্ভিস ব্যবহার করে সন্তান যদি সারাক্ষণ স্মার্টফোনে ব্যস্ত থাকে তাহলে তা সত্যিই চিন্তার। এক্ষেত্রে সন্তান কার সঙ্গে চ্যাটে ব্যস্ত রয়েছে, তা জেনে নিন।

৬. সামাজিকতায় পরিবর্তন
আপনার সন্তান যদি পারিবারিক বিষয়গুলোতে একেবারেই সময় দেওয়া বাদ দেয় এবং বাইরে নতুন বন্ধুর সঙ্গে সময় দেওয়া শুরু করে তাহলে তা তার মাঝে পরিবর্তনকে ইঙ্গিত করে। এমন লক্ষণ দেখা গেলে বিষয়টি ভালোভাবে অনুসন্ধান করুন।

সূত্রঃইন্টারনেট

4701 views Answered

Related Questions

Next steps