1 Answers
কোন ব্যক্তি যদি কসম করে তা পালন করতে না পারে এবং কসম ভঙ্গ করে তাহলে তার হুকুম হলো, দশজন দরিদ্রকে মধ্যম শ্রেনীর খাদ্য খাওয়াবে। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি উল্লিখিত কোনটারই সামর্থ্য রাখে না, সে তিন দিন লাগাতার রোযা রাখবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন। َﻻ ُﻢُﻛُﺬِﺧﺍَﺆُﻳ ُﻪّﻠﻟﺍ ِﻮْﻐَّﻠﻟﺎِﺑ ﻲِﻓ ْﻢُﻜِﻧﺎَﻤْﻳَﺃ ﻦِﻜـَﻟَﻭ ﻢُﻛُﺬِﺧﺍَﺆُﻳ ﺎَﻤِﺑ َﻥﺎَﻤْﻳَﻷﺍ ُﻢُّﺗﺪَّﻘَﻋ ُﻪُﺗَﺭﺎَّﻔَﻜَﻓ ُﻡﺎَﻌْﻃِﺇ ِﺓَﺮَﺸَﻋ َﻦﻴِﻛﺎَﺴَﻣ ْﻦِﻣ ﺎَﻣ ِﻂَﺳْﻭَﺃ ْﻢُﻜﻴِﻠْﻫَﺃ َﻥﻮُﻤِﻌْﻄُﺗ ْﻢُﻬُﺗَﻮْﺴِﻛ ْﻭَﺃ ْﻭَﺃ ﻦَﻤَﻓ ٍﺔَﺒَﻗَﺭ ُﺮﻳِﺮْﺤَﺗ ْﻢَّﻟ ُﻡﺎَﻴِﺼَﻓ ْﺪِﺠَﻳ ِﺔَﺛَﻼَﺛ ٍﻡﺎَّﻳَﺃ َﻚِﻟَﺫ ُﺓَﺭﺎَّﻔَﻛ ﺍَﺫِﺇ ْﻢُﻜِﻧﺎَﻤْﻳَﺃ ْﻢُﺘْﻔَﻠَﺣ ْﻢُﻜَﻧﺎَﻤْﻳَﺃ ْﺍﻮُﻈَﻔْﺣﺍَﻭ َﻚِﻟَﺬَﻛ ُﻦِّﻴَﺒُﻳ ُﻪّﻠﻟﺍ ِﻪِﺗﺎَﻳﺁ ْﻢُﻜَﻟ ْﻢُﻜَّﻠَﻌَﻟ َﻥﻭُﺮُﻜْﺸَﺗ অনুবাদঃ আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। [সুরা মায়েদা: ৮৯] হানাফী মাযহাবের সুপ্রসিদ্ধ কিতাব হেদায়য়াতে আছে। ﺓﺭﺎﻔﻛ ﻦﻴﻤﻴﻟﺍ ﺔﺒﻗﺭ ﻖﺘﻋ ………… ﻥﺇﻭ ﺀﺎﺷ ﺎﺴﻛ ﺓﺮﺸﻋ ﻞﻛ ﻦﻴﻛﺎﺴﻣ ﺪﺣﺍﻭ ﺎﺑﻮﺛ ﺩﺍﺯ ﺎﻤﻓ ﻭ ﻩﺎﻧﺩﺃ ﺯﻮﺠﻳ ﺎﻣ ﻪﻴﻓ ﺓﻼﺼﻟﺍ ﻥﺇﻭ ﺀﺎﺷ ﻢﻌﻃﺃ ﺓﺮﺸﻋ ﻦﻴﻛﺎﺴﻣ ﻡﺎﻌﻃﻹﺎﻛ ﻲﻓ ﺭﺎﻬﻈﻟﺍ ﺓﺭﺎﻔﻛ ……………………… ﺭﺪﻘﻳ ﻢﻟ ﻥﺈﻓ ﻰﻠﻋ ﺀﺎﻴﺷﻷﺍ ﺪﺣﺃ ﺔﺛﻼﺜﻟﺍ ﺔﺛﻼﺛ ﻡﺎﺻ ﻡﺎﻳﺃ ﺕﺎﻌﺑﺎﺘﺘﻣ অথাৎ, কসমের কাফফারা হলো, গোলাম আযাদ করা। যদি চায় দশ জন ফকীরকে দুইটা করে কাপড় দান করবে। সর্ব নিম্ন হলো, যা দ্বারা নামায পড়া জায়েয হয়। যদি চায় দশ জন ফকীরকে থানা খাওয়াবে। যেমন যেহারের কাফফারায় খাওয়ানো হয়। যে ব্যক্তি উল্লিখিত তিনটার কোনটারই সামর্থ্য রাখে না, সে তিন দিন লাগাতার রোযা রাখবে। (হেদায়া: ১/৩১৯) একই ধরনের কাথা হানাফী মাযহাবের আরেক সুপ্রসিদ্ধ কিতাব আন-নুতাফু ফিল ফাতওয়াতেও আছে। ﻊِﺑﺍَّﺮﻟﺍَﻭ ﺓَﺭﺎَّﻔَﻛ َﻮُﻫَﻭ ﻦﻴﻤَﻴْﻟﺍ ﻥﺍ ﻞﺟﺮﻟﺍ ﻒﻠﺤﻳ ﻰﻠﻋ ﺀْﻲَﺷ ﺚﻨﺤﻴَﻓ ﻥﺍ ِﻪﻴَﻠَﻌَﻓ ﺔَﺒَﻗَﺭ ﻖﺘْﻌﻳ ْﻭَﺍ ﻢﻌﻄﻳ ﺓَﺮﺸﻋ ﻦﻴِﻛﺎَﺴَﻣ ﻢﻫﻮﺴﻜﻳ ْﻭَﺍ ﻱَﺃ ﻞﻌﻓ ﻚِﻟَﺫ ﻩﺍﺰﺟﺍ ﻢﻟ ﻥﺎﻓ ﺪﺠﻳ ﻦﻣ ﺎﺌْﻴَﺷ ﻚِﻟَﺫ ِﻪﻴَﻠَﻌَﻓ ﻥﺍ ﺔَﺛﺎَﻠَﺛ ﻡﻮُﺼَﻳ ﺎﻋﺎﺒﺗ ﻡﺎﻳﺍ (আন নুতাফু ফিল ফাতওয়াত: ১/১৪৪) উল্লিখিত কুরআনের আয়াত ও ফিকাহ-ফাতওয়ার কিতাব সমূহ থেকে এ কথা জানা যায় যে, যে ব্যক্তি কসম ভঙ্গ করবে তার কাফফারা হলো , দশজন দরিদ্রকে মধ্যম শ্রেনীর খানা খাওয়াবে। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। এখন যেহেতু গোলাম নাই তাই উল্লিখিত তিনটার প্রথম দুইটার যে কোন একটা করবে। যে ব্যক্তি উল্লিখিত দুইটার কোনটারই সামর্থ্য রাখে না, সে তিন দিন লাগাতার রোযা রাখবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy