7 Answers
০ নিয়মিত দুই লিটার পানি পান করুন। তবে কিডনীর সমস্যাতে আক্রান্ত ব্যাক্তিরা চিকিৎসকের পরামর্শে পানি পান করুন। ০ অতিরিক্ত তেল, মশলা, চর্বি জাতীয় খাবার, অতিরিক্ত ফাস্টফুড, কোমল পানীয়, পরিহার করুন। একবারে অতিরিক্ত খাবার না খেয়ে ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খান। ০ মন থেকে ঝেড়ে ফেলুন হতাশা, কষ্ট, খাবার সময় মনোযোগ দিয়ে খান। হঠাৎ করে অতিরিক্ত খাবার নিয়ন্ত্রণ ঠিক নয়। ধীরে ধীরে খাবারের পরিমাণ কমান। আবার একবারে খুব বেশি খাওয়া ঠিক নয়। ০ অতিরিক্ত রাত জেগে কাজ করাটা পরিহার করুন। যতোটা সম্ভব সঠিক সময়ে খাবার কান। বছরে অন্তত একবার পুরো পেটে Ultrasonography of whole abdomen টেস্ট করান। এতে লুকায়িত সমস্যা থাকলে ধরা পড়বে। ০ সব ধরনের মাদকদ্রব্য পরিহার করুন। ধুমপান থেকে বিরত থাকুন এবং খাবার সাথে সাথে ঘুমাবেন না। ০ নিয়মিত হাটুন। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। ০ কোন ওষুধ খাবার পরে হজমে সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন। ০ চিকিৎসকের পরামর্শ ব্যতীত একই ওষুধ দীর্ঘ বছর যাবৎ খাবেন না। ০ টাইফয়েড, ডেঙ্গুজ্বরের পরে বা পেটের বড় কোন অপারেশানের পরে হজম শক্তি কমে যায় অনেকের। এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন। বদহজম মারাত্বকভাবে কোন সমস্যা নয়। তবে বছরের পর বছর এই সমস্যা তীব্র হতে থাকলে, অবহেলা করাটা উচিৎ হবে না। কারণ অনেক লুকায়িত অসুখের উপসর্গ হলো বদহজম। তাই নিজের প্রতি দৃষ্টি দিন। সূত্রঃ ডা. ফারহানা মোবিন মেডিকেল অফিসার (গাইনী এন্ড অবস্)
বর্তমানে বদহজম একটি বিরাট সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আপনি রোজ সকালে খলি পেটে পানি পান করুন।রোজ প্রায় ৩-৪ লিটার পানি পান করুন। ভাজাপুড়া বা ফাস্ট ফুড খাবার কম খাবেন। সব সময় সবুজ শাকসবজি বেশি করে খাবেন। নরম জাতীয় খাবার খাবেন। তাহলে কিছুটা হলেও এর থেকে মুক্তি পাবেন।।।।।।
খাওয়াদাওয়ার অনিয়মের ফলে বদহজম হলে জিরেগুঁড়ো শুকনো খোলায় ভেজে ১ গ্লাস বাটারমিল্কের সাথে মিশিয়ে খান। নিয়মিত খাওয়ার পর এককাপ হার্বাল চা খেলেই হজমের সমস্যা হবে না। পেটে ব্যথা হলে বেদানার সাথে লবণ ও গোলমরিচগুঁড়ো দিয়ে মেখে খেতে পারেন।
বদহজম হলে প্রথমত পানি খান এতে করে কিছুটা উপকার পাবেন। তাছাড়া আদা খেতে পারেন । তাতেও কাজ না হলে ডাক্তারের স্বরনাপন্ন হন।
আর বদহজম এড়িয়ে চলতে হলে হরিতকি খেতে পারেন এটি অনেক পেটের সমস্যার জন্য উপকারী।
ভাজা পোড়া যত কম খাবেন ততই ভালো। আপনাকেণ।লছি কিন্তু আমিই নিজেই অনেক ভাজাপোড়া খাই হা হা হা। যাই হোক বেশি করে পানি খাওয়ার অভ্যাস করুন।
খাবার গ্রহনের পূর্বে দু’টেবিল চামচ মধুর সঙ্গে অল্প দারুচিনি মিশিয়ে খান, তবে এসিডিটি বা অম্লতা দূর হবে এবং খাবার হজম হবে ।
এক চিমটি বেকিং সোডা ও লেবুর রস এ গ্লাস পানিতে মিশিয়ে খেলে বদহজমের সমস্যা থেকে দ্রুত মেলে। এই মিশ্রণ কার্বনিক অ্যাসিড উত্পাদন করে, যা গ্যাস এবং বদহজম হ্রাস করতে সাহায্য করতে পারে। সেইসঙ্গে এটি লিভারের ক্ষরণ এবং অন্ত্রের গতিশীলতাও উন্নত করতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy