1 Answers
কোন তড়িৎ ক্ষেত্রে যদি একটি ধনাত্মক একক মাত্রার আধানকে অবাধে চলতে দেওয়া হয় তবে তা একটি বরাবর চলবে, আর ঐ রেখাটিই হচ্ছে তড়িত্ ক্ষেত্রের বলরেখা । তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যঃ ১। তড়িৎ বলরেখা খোলা বক্ররেখা। ২। রেখাগুলো ধনাত্মক চার্জ হতে উৎপন্ন হয়ে ঋণাত্মক চার্জে শেষ হয়। ৩। পরিবাহকের অভ্যন্তরে কোন বলরেখা থাকে না। ৪। দুইটি বলরেখা পরস্পরকে ছেদ করে না। ৫। বলরেখাগুলো পরস্পরের উপর আড়াআড়িভাবে পার্শ্বচাপ দেয়। ফলে দুইটি বলরেখার মধ্যে বিকর্ষণ ঘটে। ৬। বলরেখাগুলো স্থিতিস্থাপক বস্তুর মত দৈর্ঘ্য বরাবর সংকুচিত হয়। ৭। বলরেখাগুলোর যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক উক্ত বিন্দুতে প্রাবল্যের দিক নির্দেশ করে। ৮। বলরেখা ধনাত্মকভাবে আহিত পরিবাহীর পৃষ্ঠ থেকে লম্বভাবে বের হয় আর ঋণাত্মক পরিবাহকের পৃষ্ঠের সাথে লম্বভাবে প্রবেশ করে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy